রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতার ভিত্তিতে...
ফ্যামিলি কার্ডের সুবিধা যাতে প্রকৃত উপযুক্ত পরিবারগুলো পায়, তা নিশ্চিত করতে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি...
ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
ছবি সংগৃহীত
ফ্যামিলি কার্ডের সুবিধা যাতে প্রকৃত উপযুক্ত পরিবারগুলো পায়, তা নিশ্চিত করতে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
তিনি বলেছেন, রাজনৈতিক পরিচয় কিংবা দল-মত বিবেচনা না করে প্রকৃত যোগ্য পরিবারকে তালিকাভুক্ত করতে হবে। তথ্য সংগ্রহে ভুল হলে সরকারি অর্থায়নে পরিচালিত এ কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাবে না।
রোববার (১১ অক্টোবর) দুপুরে নগরের শেখঘাটে সমাজসেবা কমপ্লেক্সে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহর সমাজসেবা কার্যালয় এ প্রশিক্ষণের আয়োজন করে।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি বিএনপির নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির অংশ। নির্বাচনের আগে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের যে অঙ্গীকার করা হয়েছিল, সরকার গঠনের পর তার অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়নে এ কর্মসূচির কার্যক্রম শুরু হয়েছে। সিলেটে কিছুটা দেরিতে শুরু হলেও এখানেও কর্মসূচিটি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে বাস্তবায়ন করতে হবে।
মাঠপর্যায়ের কর্মীদের উদ্দেশে সিসিক প্রশাসক বলেন, উপযুক্ত ব্যক্তি ও পরিবার চিহ্নিত করে তাদের কাছে কার্ডের সুবিধা পৌঁছে দেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য। এ জন্য তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই ও তালিকা তৈরির প্রতিটি ধাপে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান তথ্যের নির্ভুলতার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে সরকার উল্লেখযোগ্য অর্থ ব্যয় করছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হয়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা এ দায়িত্ব পেয়েছেন। তাই মাঠপর্যায়ে কাজ করার সময় তাঁদের মেধা, যোগ্যতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।
ফ্যামিলি কার্ড কর্মসূচিতে নারীদের গুরুত্ব দেওয়ার বিষয়টি তুলে ধরে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, এ কর্মসূচির মাধ্যমে নারীরা পরিবার ও সমাজে আরও কার্যকর ভূমিকা রাখার সুযোগ পাবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিক। সঞ্চালনা করেন শহর সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর আলম। এ সময় সমাজসেবা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষকেরা উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
ফ্যামিলি কার্ডের সুবিধা যাতে প্রকৃত উপযুক্ত পরিবারগুলো পায়, তা নিশ্চিত করতে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি...
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরার স্বীকৃতি অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরা। ৬৬তম আসরের হিফজুল কোরআন...
সিলেটে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ডিবি-সাইবার ক্রাইম ইউনিট। দীর্ঘদিন পর...
সিলেট-ভোলাগঞ্জ সড়কে বাসের ধাক্কায় ইজিবাইকে থাকা এক নারী ও তার ৯ মাস বয়সী মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।শনিবার (১০ অক্টোবর)...
আলী হোসেন (গোয়াইনঘাট) প্রতিনিধি:: সিলেটের গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় বদরুল আলম নামে এক ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা নিহত হয়েছেন। এ ঘটনা তার সঙ্গে...