রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতার ভিত্তিতে...
ফ্যামিলি কার্ডের সুবিধা যাতে প্রকৃত উপযুক্ত পরিবারগুলো পায়, তা নিশ্চিত করতে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি...
ছবি সংগৃহীত
আলী হোসেন (গোয়াইনঘাট) প্রতিনিধি:: সিলেটের গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় বদরুল আলম নামে এক ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা নিহত হয়েছেন।
এ ঘটনা তার সঙ্গে থাকা সাদেক মিয়া নামে আরোও একজন গুরুতর আহত হয়েছেন। আহত সাদেক মিয়া বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১১অক্টোবর) ভোর রাত সাড়ে ৪ টার দিকে উপজেলার ১নং রুস্থমপুর ইউনিয়নের গুরাগ্রামের সোনা মিয়ার বাড়ির সামনের কাঁচা রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত বদরুল আলম (৩২) উপজেলার রুস্তুমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি রুস্তুমপুর ইউনিয়নের হাদারপার গ্রামের মৃত মাওলানা তজম্মুল আলীর ছেলে। একই ঘটনায় আহত সাদেক মিয়া (২৮) লামা হাদারপার (ভৈরবী বস্তী) গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোর রাতে ফজরের নামাজের সময় তার সঙ্গে থাকা সাদেক মিয়ার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা সোনা মিয়া ঘটনাস্থলে এগিয়ে যান। এসময় তুহিন ও শাহিন নামে দুজনকে ধারালো ছুলফি দিয়ে বদরুলকে এলোপাতাড়ি আঘাত করতে দেখেন। এতে সোনা মিয়া বাধা দেওয়ার চেষ্টা করলেও হামলাকারীরা তার কথা শোনেনি বলে জানান তিনি।
পরে সোনা মিয়া স্থানীয় চেয়ারম্যান ও গন্যমান্য ব্যক্তিদের ফোন দিলে কেউ ফোন রিসিভ না করায় নিহত বদরুল আলম'র আত্মীয় স্বজনদের খবর দেন। খবর পেয়ে তাৎক্ষনিক স্বজনরা ঘটনাস্থল থেকে গুরুতর আহত বদরুল আলমকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। নিহতের বড় ভাই আখলাকুল আম্বিয়া বলেন, ভোর রাত পৌনে ৫ টার দিকে বদরুল আলমের সাথে থাকা সাদেক আহমদ মুঠোফোনে আমার ছোট ভাই মাহবুবকে ফোন করে বাঁচানোর আকুতি জানায়।
এরপর থেকেই ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বদরুল আলমকে মৃত ঘোষণা করেন।
তিনি আরোও অভিযোগ করেন, স্থানীয় মনরতল বাজার থেকে ব্যবসায়িক টাকা নিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল আটকিয়ে স্থানীয় গুরাগ্রামের সাহিন,তুহিন ও মামুনসহ কয়েকজন তার ভাইয়ের উপর হামলা করে হত্যা করেছে।
ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ওমর ফারুক মোড়ল সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঐসময় ঘটনাস্থল থেকে বদরুল ও সাদেকের ব্যবহৃত টিভিএস মোটরসাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল বলেন, রোববার ভোর রাত পৌনে ৫ টার দিকে বদরুল ও সাদেকের মোটরসাইকেলের গতিরোধ করে অভিযুক্তরা তাদের ওপর হামলা করেছে ।
এ ঘটনার পর বদরুল আলমকে চিকিৎসার জন্য সিওমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অপরদিকে, গুরুতর আহত সাদেক আহমদ চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে প্রত্যক্ষদর্শীরা একাধিক ব্যক্তির নাম বলেছেন। তবে কি কারনে এ হত্যাকাণ্ড ঘটেছে এবং কারা এ ঘটনার সাথে সম্পৃক্ততা তা এখনো জানা যায়নি। জড়িতদের গ্রেপ্তারে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এসএ/সিলেট
ফ্যামিলি কার্ডের সুবিধা যাতে প্রকৃত উপযুক্ত পরিবারগুলো পায়, তা নিশ্চিত করতে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি...
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরার স্বীকৃতি অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরা। ৬৬তম আসরের হিফজুল কোরআন...
সিলেটে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ডিবি-সাইবার ক্রাইম ইউনিট। দীর্ঘদিন পর...
সিলেট-ভোলাগঞ্জ সড়কে বাসের ধাক্কায় ইজিবাইকে থাকা এক নারী ও তার ৯ মাস বয়সী মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।শনিবার (১০ অক্টোবর)...
আলী হোসেন (গোয়াইনঘাট) প্রতিনিধি:: সিলেটের গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় বদরুল আলম নামে এক ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা নিহত হয়েছেন। এ ঘটনা তার সঙ্গে...