কানাইঘাটে পুলিশের টানা অভিযানে...
কানাইঘাট থানা পুলিশ গত কয়েকদিনের টানা অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।...
ছবি সংগৃহীত
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) উপদেষ্টা, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরীর জন্মদিন উদযাপন করেছে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে নগরীর লামাবাজারস্থ ছালেহা আই কেয়ারে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক মো. বায়জিদ খানের নেতৃত্বে অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরীকে ফুলের তোড়া দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন জিডিএফ’র সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, শিক্ষক আফজাল শিকদার, স্বরুফা বেগম, সমিরঞ্জন বিশ্বাস, হিসাব রক্ষক মো. শাহজাহান, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি, শিক্ষার্থী তোফায়েল হোসেন সুয়েব, অহনা বেগম, আফসানা আক্তার মুন্নি, জুই রানী দাশ, খাদিজাতুল কুবরা প্রমুখ।
জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীরা কেক কেটে অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরীর জন্মদিন উদযাপন করেন।
এ সময় গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক মো. বায়জিদ খান বলেন, ডা. জহিরুল ইসলাম অচিনপুরী একজন মানবিক ও জনকল্যাণমুখী চিকিৎসক।
চিকিৎসা সেবার পাশাপাশি দৃষ্টি প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের কল্যাণে তিনি নিরলস ভূমিকা রাখছেন যা নিঃসন্দেহে প্রশংসনীয়। সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় অচিনপুরীর অগ্রণী ভূমিকা পালন করছেন।
তিনি ডা. জহিরুল ইসলাম অচিনপুরীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের সাফল্য কামনা করেন।
এসএ/সিলেট
কানাইঘাট থানা পুলিশ গত কয়েকদিনের টানা অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।...
হোমিওপ্যাথিক চিকিৎসাব্যবস্থার প্রসার, মানসম্মত শিক্ষা ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম...
শিক্ষকতা পেশায় মেধাবীদের আকৃষ্ট করতে শিক্ষকদের বেতন, সামাজিক মর্যাদা ও চাকরির নিশ্চয়তা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়...
সিলেটের কানাইঘাটে পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত...
সিলেট মহানগরে অভিযানে আটক ব্যাটারিচালিত অবৈধ রিকশা, ইজিবাইক, মিশুক ও টমটম নির্দিষ্ট শর্তে মালিক বা চালকদের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে সিলেট...