রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতার ভিত্তিতে...
ফ্যামিলি কার্ডের সুবিধা যাতে প্রকৃত উপযুক্ত পরিবারগুলো পায়, তা নিশ্চিত করতে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি...
ছবি সংগৃহীত
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরার স্বীকৃতি অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরা।
৬৬তম আসরের হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জন করা এই তরুণের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার ফালজুর গ্রামে। তাঁর এ সাফল্যে গর্বিত এলাকাবাসীসহ দেশের মানুষ।
হাফেজ ইহতেশামুল হক হিরা ঢাকার মিরপুর-১-এ অবস্থিত মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামের শিক্ষার্থী। পবিত্র কোরআন হিফজে অধ্যবসায়, নিষ্ঠা ও কঠোর সাধনার স্বীকৃতিস্বরূপ আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করেন তিনি।
জানা যায়, গত ৬ থেকে ১০ অক্টোবর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এ আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগী অংশ নেন। কয়েক ধাপের বাছাইপর্ব শেষে ৩৮টি দেশের প্রতিযোগী চূড়ান্ত পর্বে জায়গা করে নেন। চূড়ান্ত পর্বে বিভিন্ন দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশের প্রতিনিধি হাফেজ ইহতেশামুল হক হিরা।
আন্তর্জাতিক এ প্রতিযোগিতার উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শনিবার অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেশটির বিভিন্ন পর্যায়ের রাষ্ট্রীয় কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মালয়েশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী ড. জুলকিফলি হাসান।
হাফেজ ইহতেশামুল হক হিরার গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের ফালজুর গ্রামে। তাঁর পিতার নাম মাস্টার আনোয়ারুল হক।
হিরার এ অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং কানাইঘাট তথা বাংলাদেশের জন্য এক অনন্য গৌরবের বিষয়। আন্তর্জাতিক অঙ্গনে পবিত্র কোরআনের সুমধুর তেলাওয়াত ও হিফজের দক্ষতায় শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে তিনি দেশের ধর্মীয় শিক্ষার ঐতিহ্যকে বিশ্বদরবারে তুলে ধরেছেন।
এসএ/সিলেট
ফ্যামিলি কার্ডের সুবিধা যাতে প্রকৃত উপযুক্ত পরিবারগুলো পায়, তা নিশ্চিত করতে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি...
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরার স্বীকৃতি অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরা। ৬৬তম আসরের হিফজুল কোরআন...
সিলেটে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ডিবি-সাইবার ক্রাইম ইউনিট। দীর্ঘদিন পর...
সিলেট-ভোলাগঞ্জ সড়কে বাসের ধাক্কায় ইজিবাইকে থাকা এক নারী ও তার ৯ মাস বয়সী মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।শনিবার (১০ অক্টোবর)...
আলী হোসেন (গোয়াইনঘাট) প্রতিনিধি:: সিলেটের গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় বদরুল আলম নামে এক ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা নিহত হয়েছেন। এ ঘটনা তার সঙ্গে...