রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতার ভিত্তিতে...
ফ্যামিলি কার্ডের সুবিধা যাতে প্রকৃত উপযুক্ত পরিবারগুলো পায়, তা নিশ্চিত করতে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি...
ছবি সংগৃহীত
সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় সিলেট জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ।
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন- এমন অভিযোগের সত্যতা পেয়ে সিলেটে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
দুপুরে হুমায়ুন রশিদ চত্বরের ড্রাইভার শ্রমিক রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। এ সময় রান্নাঘরের ফ্রিজে রক্তের স্তর, ডিমে ময়লা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের প্রমাণ মেলে। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকার টাকা জরিমানা করা হয়।
পরে নগরের শিববাড়ি পাঠানপাড়ার ভাই ভাই বেকারিতে অভিযান চালায় দলটি। সেখানে নিষিদ্ধ ফুড গ্রেড কালার ব্যবহার, একই তেল বারবার ব্যবহার এবং নোংরা পরিবেশ ও অপরিষ্কার মেঝের কারণে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
খাবার তৈরি থেকে শুরু করে পরিবেশন- প্রতিটি ধাপেই স্বাস্থ্যবিধি নিশ্চিত করা জরুরি। কিন্তু অভিযানে পাওয়া এসব অনিয়ম শুধু ভোক্তাদের ভোগান্তিই বাড়াচ্ছে না, তৈরি করছে জনস্বাস্থ্যের ঝুঁকিও।
স্থানীয়দের অভিযোগ, খাবার তৈরির সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত তদারকি না থাকায় অনেক ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে। জনস্বাস্থ্য সুরক্ষায় দায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
জনস্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ জানান, খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশ রোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
ফ্যামিলি কার্ডের সুবিধা যাতে প্রকৃত উপযুক্ত পরিবারগুলো পায়, তা নিশ্চিত করতে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি...
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরার স্বীকৃতি অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরা। ৬৬তম আসরের হিফজুল কোরআন...
সিলেটে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ডিবি-সাইবার ক্রাইম ইউনিট। দীর্ঘদিন পর...
সিলেট-ভোলাগঞ্জ সড়কে বাসের ধাক্কায় ইজিবাইকে থাকা এক নারী ও তার ৯ মাস বয়সী মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।শনিবার (১০ অক্টোবর)...
আলী হোসেন (গোয়াইনঘাট) প্রতিনিধি:: সিলেটের গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় বদরুল আলম নামে এক ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা নিহত হয়েছেন। এ ঘটনা তার সঙ্গে...