ছাতকে দিনদুপুরে পিকআপে করে গাভী...
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের খিদ্রাকাপন গ্রামে দিনদুপুরে পিকআপে করে একটি লাল রঙের গাভী চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাভীটির মালিক নুর উদ্দিন...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউসবোটে করে বেড়াতে গিয়ে গোসলে নেমে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১ টার দিকে তাহিরপুর উপজেলার লামাগাঁও বাজার ঘাটে এ ঘটনা ঘটে।
মৃত আব্দুল মাজেদ পিকলু (২৪)। তিনি রাজশাহীর শাহামধ্যম উপজেলার মধ্যম ওদাপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে।
জানা যায়, গোসল করতে হাউসবোট থেকে পানিতে লাফিয়ে পড়েছিলেন আব্দুল মাজেদ পিকলু। কিন্তু হাউসবোটে উঠতে না পেরে নিখোঁজ হন তিনি। নিখোঁজ হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর স্থানীয় লোকজন পানি থেকে তার মরদেহ উদ্ধার করে।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে রাজশাহীর শাহামধ্যম উপজেলা থেকে ১০ বন্ধু মিলে স্থানীয় একটি হাউসবোট ভাড়া করে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ভ্রমণে যায়।
পরে তাহিরপুর উপজেলার লামাগাঁও বাজারে খাবারসহ প্রয়োজনীয় মালামাল কেনার জন্য হাউসবোটটি ঘাটে ভেড়ানো হয়। এ সময় দলের কয়েকজন সদস্য বাজারে ওঠেন।
এদিকে আব্দুল মাজেদ পিকলু হাউসবোট থেকে গোসলের জন্য পানিতে লাফ দেন। কিন্তু লাফ দেওয়ার পর তিনি আর হাউসবোটে উঠে আসেননি।
বিষয়টি বুঝতে পেরে হাউসবোটে থাকা অন্য সদস্য ও বাজারঘাটের স্থানীয় লোকজন পানিতে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় দেড় ঘণ্টা পর স্থানীয়রা খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ বলেন, টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে গোসলে নেমে হাউসবোটের একজন পর্যটক ডুবে মারা গেছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। তার স্বজনরা যোগাযোগ করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
এসএ/সিলেট
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের খিদ্রাকাপন গ্রামে দিনদুপুরে পিকআপে করে একটি লাল রঙের গাভী চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাভীটির মালিক নুর উদ্দিন...
সুনামগঞ্জের ছাতক উপজেলার পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনার বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দায়িত্বে অবহেলা,...
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে দুইজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য সিলেট...
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন মানবকল্যাণ...
সুনামগঞ্জের তাহিরপুরে পূর্ববিরোধের জেরে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার শনির হাওরের পাড়ে বীরনগর ও...