ছাতকের চরমহল্লায় বিনামূল্যে ৩৭০ রোগীর...
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন মানবকল্যাণ...
প্রতীকী ছবি
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে দুইজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের মামুদপুর পয়েন্টে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নোয়াগাঁও গ্রামের মজনু মিয়ার ছেলে সাদিকুল ও বেতকোনা গ্রামের দুদু মিয়ার ছেলে সাকিল মিয়ার পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।
এ সময় মামুদপুর গ্রামের সুজন মিয়ার ছেলে সুমন মিয়া ও সোরাব আলীর ছেলে রুবেল মিয়া সংঘর্ষ থামাতে সালিসি করতে গেলে তাঁরা ছুরিকাঘাতে আহত হন। তাঁদের পেট ও ঊরুতে গুরুতর জখম হয়। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অন্যদিকে, সংঘর্ষে নোয়াগাঁও গ্রামের মজনু মিয়ার ছেলে নাহিদুর রহমানও আহত হন। তাঁকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার খবর পেয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় থানার উপপরিদর্শক (এসআই) হাদী আব্দুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন নোয়াগাঁও গ্রামের মজনু মিয়ার ছেলে সাদিকুর রহমান ও মাহবুবুর এবং বেতকোনা গ্রামের দুদু মিয়ার ছেলে সাকিল।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএ/সিলেট
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন মানবকল্যাণ...
সুনামগঞ্জের তাহিরপুরে পূর্ববিরোধের জেরে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার শনির হাওরের পাড়ে বীরনগর ও...
সুনামগঞ্জে শব্দদূষণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (৬ অক্টোবর) সুনামগঞ্জ সদর উপজেলার ইকবালনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা...
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে অসহায় ও দরিদ্র চক্ষু রোগীদের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে
অবিলম্বে গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন, ইসলাম বিরোধী সম্পত্তি হস্তান্তর নীতি বাতিল, বিদ্যুৎ বিভ্রাট নিরসন এবং তেল-গ্যাসের অস্বাভাবিক...