কুলাউড়ায় চা শ্রমিকদের মধ্যে...
সিলেট বিভাগের চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গত ১৮ আগস্ট রাজধানী ঢাকার সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মানবিক...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের কমলগঞ্জে ১৭ বছর বয়সী এক তরুণীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে লায়েস আহমেদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে যোগীবিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত লায়েস মৃত আনিছ মিয়ার ছেলে।
জানা যায়, গত ৬ জুলাই দুপুরে যোগীবিল গ্রামে ভিকটিমের বসতঘরে এই শ্লীলতাহানির ঘটনা ঘটে। ভিকটিমের বড় ভাই রাজমিস্ত্রি খালেদ মিয়া সকালে কাজের উদ্দেশ্যে বাইরে যান এবং তার মা কাজের সূত্রে ঢাকায় অবস্থান করছিলেন।
ঘর ফাঁকা থাকার সুযোগে অভিযুক্ত লায়েস ভেতরে প্রবেশ করে ভিকটিমের মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তরুণীর চিৎকারে স্থানীয় হাসিম মিয়া, নেওয়াজ মিয়া, নজরুল ইসলাম ও পারভীন বেগমসহ আশপাশের লোকজন ছুটে এলে লায়েস পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের ভাই খালেদ মিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লায়েস পেশায় ট্রলি চালক প্রায়শই মাদক সেবন করে বেপরোয়া হয়ে উঠে পথচারীদের পথ আটকে ভয়ভীতি প্রদর্শন করে টাকা দাবি করত বলে স্থানীয়দের অভিযোগ।
কমলগঞ্জ থানার ওসি মো. কমর উদ্দিন জানান, আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এসএ/সিলেট
সিলেট বিভাগের চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গত ১৮ আগস্ট রাজধানী ঢাকার সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মানবিক...
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া দারুল উলুম অলইতলী ও কাতিয়া মাদরাসার প্রবীণ মুহতামিম, প্রখ্যাত বুজুর্গ আলেম...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২৬ বোতল বিদেশি মদসহ রিপন চন্দ্র দাস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার উত্তর উত্তরসুর...
মৌলভীবাজারের কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারি চালিত অটোরিকশা ধলাই নদীতে পড়ে গিয়ে প্রিতম এরিক (পিতু) নামে এক চালক নিখোঁজ হয়েছেন।রোববার (১৩ সেপ্টেম্বর)...
মিঠা পানির জলাভূমি নামে খ্যাত এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকি হাওরে জেলেদের জালে এবারো ধরা পড়ছে রূপালী ইলিশ। ইতোপূর্বেও এই হাওরে ইলিশ মাছ ধরা পড়লেও অন্যান্য...