কুলাউড়ায় চা শ্রমিকদের মধ্যে...
সিলেট বিভাগের চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গত ১৮ আগস্ট রাজধানী ঢাকার সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মানবিক...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের আলিসারকুল (বরপাড়া) এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে আনুমানিক ৮ হাজার ঘনফুট বালু, ৬টি বালু উত্তোলন মেশিন এবং প্রায় ১ হাজার ফুট পাইপ জব্দ করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার ২নং ভূনবীর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আলিসারকুল (বরপাড়া) এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে শ্রীমঙ্গল থানা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে।
অভিযানকালে ঘটনাস্থলে অবৈধভাবে উত্তোলিত প্রায় ৮ হাজার ঘনফুট বালু, একটি ভ্যাকু/এক্সক্যাভেটর মেশিন, বালু উত্তোলনে ব্যবহৃত আরও পাঁচটি মেশিন এবং প্রায় ১ হাজার ফুট পাইপ উদ্ধার করা হয়।
প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে ঘটনাস্থলে কোনো অভিযুক্তকে আটক করা সম্ভব হয়নি। এ অবস্থায় মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী উদ্ধারকৃত বালু, এক্সক্যাভেটর, বালু উত্তোলনের মেশিন জব্দ করে স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় দেওয়া হয়। পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীকে এলাকায় সার্বক্ষণিক নজরদারি জোরদারের নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া জনস্বার্থে স্থানীয় জনগণের সহায়তায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনে ব্যবহৃত প্রায় ১ হাজার ফুট পাইপের সংযোগ বিচ্ছিন্ন করে তা বিনষ্ট করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জব্দকৃত বালু ও অন্যান্য মালামাল প্রচলিত বিধি অনুযায়ী নিলাম বা অন্য আইনগত প্রক্রিয়ায় নিষ্পত্তি করা হবে। একই সঙ্গে জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এসএ/সিলেট
সিলেট বিভাগের চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গত ১৮ আগস্ট রাজধানী ঢাকার সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মানবিক...
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া দারুল উলুম অলইতলী ও কাতিয়া মাদরাসার প্রবীণ মুহতামিম, প্রখ্যাত বুজুর্গ আলেম...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২৬ বোতল বিদেশি মদসহ রিপন চন্দ্র দাস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার উত্তর উত্তরসুর...
মৌলভীবাজারের কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারি চালিত অটোরিকশা ধলাই নদীতে পড়ে গিয়ে প্রিতম এরিক (পিতু) নামে এক চালক নিখোঁজ হয়েছেন।রোববার (১৩ সেপ্টেম্বর)...
মিঠা পানির জলাভূমি নামে খ্যাত এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকি হাওরে জেলেদের জালে এবারো ধরা পড়ছে রূপালী ইলিশ। ইতোপূর্বেও এই হাওরে ইলিশ মাছ ধরা পড়লেও অন্যান্য...