নগরভবনে হামলা-ভাঙচুর : ৬ জনকে...
সিলেট সিটি কর্পোরেশনে (নগর ভবনে) হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে সরকারি সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হয় এবং নগর ভবনে সেবা নিতে আসা...
ছবি সংগৃহীত
নগরীর দক্ষিণ সুরমার অসহনীয় যানজট নিরসন ও সড়ক সংস্কারের দাবীতে সিলেট সিটি করপোরেশন (সিসিক) প্রশাসক ও জেলা প্রশাসক বরারবে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বরাবরে দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহনীয়
যানজট নিরসন ও সড়ক সংস্কার দাবী সম্বলিত এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি সূত্রে জানা যায়, আন্ত:জেলার সাথে সিলেটের প্রবেশদ্বার দক্ষিণ সুরমা। কিন্ত প্রবেশদ্বার এখন উন্নয়ন দুর্ভোগে বেহাল। একই সাথে সিলেট-ঢাকা মহাসড়কও খানা খন্দকে ক্ষত বিক্ষত। যাত্রী ও পরিবহনের অবস্থা কাহিল। সেই সাথে যানজটের যন্ত্রণা। উত্তরণে নেই যেন বিশেষ কোন উদোগ। প্রায় এক বছর ধরে সিলেট নগরীর ২৫ নং ওয়ার্ডের অন্তভূক্ত দক্ষিণ সুরমার চন্ডিপুল থেকে হুমায়ুন রশিদ চতুর পর্যন্ত বাইপাস সড়কের নির্মাণকাজ চলমান। কিন্ত ধীরগতির কারনে গুরুত্বপূর্ণ এ সড়কে প্রতিদিন যানজটের কবলে পড়েছেন স্হানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন জেলার মানুষজন। ঘন্টার পর ঘন্টা যানজটের শিকার হয়ে মানুষজন হারাচ্ছে শ্রমঘন্টা।
এই অবস্থায় পন্যবাহী ও যাত্রীবাহী যানবাহন বিকল্প পথে চন্ডিপুলক্বীনব্রিজ মোড় হয়ে কদমতলী বাস টার্মিনাল দিয়ে চলাচল করছে। এর ফলে প্রতিদিনই চন্ডিপুল, ক্বীনব্রিজ মোড়, কদমতলী বাস টার্মিনাল এবং আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে প্রতিদিন বিকেল থেকে রাত প্রায় ১০টা পর্যন্ত এসব যানজট চরম আকার ধারণ করে। এতে সাধারণ যাত্রী, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, রোগী এবং জরুরি সেবাগ্রহণকারী জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক সময় অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহনও যানজটে আটকে পড়ায় জনজীবনে মারাত্মক দুর্ভোগের সৃষ্টি হচ্ছে।
অপরদিকে, ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুর থেকে চন্ডিপুল পর্যন্ত বিভিন্ন স্থানে সাম্প্রতিক বৃষ্টিপাতের কারণে বড় বড় গর্ত, ফাটল ও রাস্তার ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে। প্রতিদিন শত শত ভারী ও হালকা যানবাহন চলাচলের ফলে সড়কের অবস্থা দিন দিন আরও নাজুক হয়ে পড়ছে। এর ফলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে, যাত্রীদের ভোগান্তি বাড়ছে এবং প্রায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা সংঘটিত হচ্ছে, যা জননিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বেগজনক।
দীর্ঘদিন ধরে এ সমস্যাগুলো বিদ্যমান থাকলেও প্রশাসন কিংবা রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে কার্যকর ও দৃশ্যমান কোনো স্থায়ী উদ্যোগ পরিলক্ষিত হয়নি। ফলে দক্ষিণ সুরমাসহ সমগ্র দক্ষিণ সিলেট অঞ্চলের কয়েক লক্ষাধিক মানুষ প্রতিনিয়ত সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। পাশাপাশি চন্ডীপুল -পুলের মুখ সড়কের উভয় পাশে অবৈধ সিএনজি অটোরিকশা স্ট্যান্ড এবং রাস্তা দখল করে তৈরি ওয়ার্কশপ এসব এলাকায় যানজটের অন্যতম কারন।
স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন, সদর দক্ষিণ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহিদ, দৈনিক ইনকিলাব এর বিশেষ সংবাদদাতা, সিলেট ব্যুরো প্রধান ও সিলেট প্রেসক্লাব এর ট্রেজারার ফয়সাল আমীন,সুরমা টাওয়ারের বিশিষ্ট ব্যবসায়ী ফাহিম মাহমুদ ফুরুক,দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ গিয়াস উদ্দিন,ভাইস চেয়ারম্যান আতাউর রহমান কাচা,এডভোকেট সৈয়দ আব্দুল হামিদ রিপন,কামাল আহমদ,সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক মকসুদুর রহমান চৌধুরী,ফয়জল বারী,প্রচার সম্পাদক আহমেদ মুসা,বিশিষ্ট রাজনীতিবিদ আনিসুর রহমান, সমাজসেবী এডভোকেট পারভেজ আহমদ,দেলোয়ার হোসাইন,আব্দুল মুকিতসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এসএ/সিলেট
সিলেট সিটি কর্পোরেশনে (নগর ভবনে) হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে সরকারি সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হয় এবং নগর ভবনে সেবা নিতে আসা...
সিলেটের শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় চা-পাতার গুঁড়াসহ একটি পিকআপ আটক করা হয়েছে। এ ঘটনায় তাহমিদ হোসেন নামে একজনকে আটক...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার শিক্ষা দেয়। তাঁর আদর্শ ধারণ করে...
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুধু ক্ষমতার রাজনীতিতে বিশ্বাস করে না, বরং দেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন এবং...
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, জননেতা তারেক রহমানের 'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি' কর্মসূচি দেশের সবুজ বিপ্লবের এক নতুন দিগন্ত। আগামী পাঁচ...