লাইসেন্স বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে...
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৫ নম্বর ব্রাহ্মণবাজার ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মোঃ মঈন উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ প্রমাণিত হলে...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মুজিব আলীর বাড়িতে সরকারি সহায়তা নিয়ে যান কুলাউড়া আসনের সংসদ সদস্য (এমপি) শওকতুল ইসলাম। এ সময় তিনি নিহতের পরিবারকে সান্ত্বনা দেন এবং সমেবেদনা জানান।
সোমবার (১৯ জুলাই) বিকেলে নিহত মুজিবের বাড়িতে উপস্থিত হয়ে এমপি শওকতুল ইসলাম নিহতের পরিবারের সদস্যদের হাতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তার পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেন।
এছাড়া কুলাউড়া সরকারি কলেজের সাবেক এজিএস শফি আহমদ দিনারের দেয়া নগদ অর্থ ও স্পেন বিএনপির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিনের টাকা মুজিবের স্ত্রী ও সন্তানদের হাতে তুলে সংসদ সদস্য শওকতুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সহ সভাপতি আব্দুল জলিল জামাল, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, সাবেক সহ সভাপতি আলমগীর ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হক বকুল, স্পেন বিএনপির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওছার আহমদ নিপার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম রাজু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেল, সাংবাদিক মহি উদ্দিন রিপন, ইব্রাহিম আলী, ওয়াদুদ আহমদ, শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন আহমদ, সাধারণ সম্পাদক জামাল আহমদ, বিএনপি নেতা নেফুর আহমদ, শামসুল ইসলাম, হাজীপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সুমন আহমদ, জাসাসের উপজেলা সদস্য সচিব সালমান হোসাইন প্রমুখ।
উল্লেখ্য, গত ১২ জুন সন্ধ্যায় কুলাউড়ার দত্তগ্রাম সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে মুজিব নিহত হন । পরবর্তীতে ১৪ জুন সন্ধ্যায় চাতলাপুর চেকপোস্টে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ নিহতের মরদেহ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
গত মাসে ঘটনার খবর পেয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদ অধিবেশন চলাকালে এমপি শওকতুল ইসলাম নিহতের বাড়িতে বিএনপি নেতৃবৃন্দদের পাঠিয়ে পরিবারের খোঁজখবর নেন এবং এ ধরনের সীমান্ত হত্যার তীব্র প্রতিবাদ জানান।
এসএ/সিলেট
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৫ নম্বর ব্রাহ্মণবাজার ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মোঃ মঈন উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ প্রমাণিত হলে...
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মুজিব আলীর বাড়িতে সরকারি সহায়তা...
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি ১৮ ফুট দৈর্ঘ্যের বিশালাকার অজগর সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১টায় সদর ইউনিয়নের ৫ নং পুল এলাকার বন্ধন...
মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজারের রাজনগর উপজেলার একই পরিবারের ৩ দৃষ্টি প্রতিবন্ধীর সফল অস্ত্রোপচার সম্পূর্ণ হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এবং...
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের হামহাম জলপ্রপাতে ভ্রমণকালে আটকে পড়া ১০ জন পর্যটককে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কলের পর যৌথ অভিযানে...