কুলাউড়ায় শতাধিক ক্লাব সংগঠন পেল...
মৌলভীবাজারের কুলাউড়ায় শতাধিক ক্লাব সংগঠনের মধ্যে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি ১৮ ফুট দৈর্ঘ্যের বিশালাকার অজগর সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১টায় সদর ইউনিয়নের ৫ নং পুল এলাকার বন্ধন কমিউনিটি সেন্টারের পাশে স্থানীয় পথচারী ওয়াসিম মিয়া রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি বিশাল আকৃতির অজগর দেখতে পান।
পরবর্তীতে খবরটি এলাকায় জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু মানুষ সাপটিকে মারতে তেড়ে আসে।
পরবর্তীতে এলাকার কিছু সচেতন মানুষ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ও বাবুল রবিদাস ঘটনাস্থলে গিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন।
উদ্ধারকৃত অজগর সাপটি প্রায় ১৮ ফুট লম্বা এবং এর ওজন আনুমানিক ৩০–৩৫ কেজি হবে।
উদ্ধার অভিযান শেষে সাপটিকে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে শ্রীমঙ্গলে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন বিভাগের তত্ত্বাবধানে সাপটিকে নিরাপদ প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, উদ্ধারকৃত অজগর সাপটি আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা সাপটিকে কমলগঞ্জের লাউয়াছড়া বনে অবমুক্ত করেছি।
তিনি আরও জানান, অজগর বিষধর নয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই লোকালয়ে সাপ দেখা গেলে আতঙ্কিত হয়ে হত্যা না করে বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
এসএ/সিলেট
মৌলভীবাজারের কুলাউড়ায় শতাধিক ক্লাব সংগঠনের মধ্যে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন...
মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক জোরপূর্বক পুশইন করা দুই নারীসহ ৩ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।...
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিদেশি অস্ত্র,গোলাবারুদ ও ইয়াবাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার রাতে উপজেলার কুমারশাইল সীমান্ত এলাকা থেকে...
মৌলভীবাজারের কমলগঞ্জে পূর্ব ভানুবিল গ্রামে প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে নিজের সাড়ে ৩ বছরের মেয়ে রুনা বেগমকে গলা কেটে হত্যার ঘটনায় বাবা শরীফ আলীকে মৃত্যুদণ্ড...
মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো শওকতুল ইসলাম বলেছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল আমাদের এই সরকার। আমরা কথায় কাজি নয়, কাজে কাজি। আমরা...