দক্ষিণ সুরমায় যৌথ অভিযানে ১৩...
র্যাব-৯ ও বিজিবির যৌথ অভিযানে দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকা থেকে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানকৃত খাদ্যপণ্য উদ্ধার করা হয়েছে।র্যাব...
হাম-রুবেলা টিকাদানে বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ছবি সংগৃহীত
হাম-রুবেলা জরুরি টিকাদান কর্মসূচি উপলক্ষে বিভাগীয় সমন্বয় সভা বৃহস্পতিবার (০৭ মে) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের আয়োজনে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিলেট বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, হাম-রুবেলা একটি অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় জনমনে যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল, তা ধীরে ধীরে কমতে শুরু করেছে। সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপের ফলে এখন সর্বত্র টিকা পাওয়া যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে।
তিনি আরও বলেন, সিলেট বিভাগে হাম-রুবেলা জরুরি টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা ছিল ১৩ লাখ ২৩ হাজার ৯৬৬ জন। এর মধ্যে ১২ লাখ ৪৭ হাজার ৮৩৫ জনকে টিকা প্রদান করা হয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ৯৬ দশমিক ৩৮ শতাংশ। জরুরি টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে সংশ্লিষ্ট সকলের নিরলস প্রচেষ্টার ফলেই এ অগ্রগতি অর্জিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
একইসঙ্গে সকলের সম্মিলিত প্রচেষ্টায় শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সভায় জানানো হয়, সিলেট স্বাস্থ্য বিভাগ গৃহীত বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে সকল উপজেলা ও জেলা সদর হাসপাতালে আনুপাতিক হারে আইসোলেশন শয্যা প্রস্তুত রাখা হয়েছে। সিলেট শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড এবং ৫ শয্যার পিআইসিইউ চালু করা হয়েছে। এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ শয্যার পিআইসিইউ চালু রয়েছে। হাম-রুবেলা জরুরি টিকাদান কর্মসূচি চলমান রয়েছে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্যকর্মীরা আন্তঃব্যক্তিক যোগাযোগের মাধ্যমে মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করছেন।
সমন্বয় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার রাখী রাণী দাস এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিলেট বিভাগীয় সমন্বয়ক ডা. সুফী মো. খালিদ বিন লুৎফর। এ সময় সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
র্যাব-৯ ও বিজিবির যৌথ অভিযানে দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকা থেকে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানকৃত খাদ্যপণ্য উদ্ধার করা হয়েছে।র্যাব...
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে তার বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের...
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পরিদর্শন করেছেন বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসান। শনিবার (২০ জুন)...
গোলাপগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) রাত ৮ টার দিকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত...
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের নজরদারিতে ক্লজি সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়েছে।শনিবার (২০ জুন) বিকেল ৩টার দিকে সিলেট জেলা প্রশাসনের...