কুলাউড়া পৌরসভায় শহর সমন্বয়ক কমিটির...
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় শহর সমন্বয়ক কমিটির (টিএলসিসি) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৬ নভেম্বর) পৌরসভার সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতির...
ছবি সংগৃহীত
বিলাল উদ্দিন, মৌলভীবাজারঃ :: দীর্ঘ দিন সৌদি আরবের তাখাইল এলাকায় বসবাস করতেন যা দেশটির রাজধানী রিয়াদের অন্তর্ভুক্ত। মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার রামপুর গ্রামের মৃত্যু সাদ উল্লার পুত্র মো. সমুজ মিয়া (৫৭)।
তিনি সম্প্রতি মানসিক ভারসাম্যহীন হয়ে নিখোঁজ হলে। পরিবারে চরম উদ্বেগ উৎকন্ঠায় দিন যাচ্ছিল তাদের।সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী ও স্হানীয় এমপি মহোদয়ের নিকট তার সন্ধান ও দেশে ফিরিয়ে আনার জন্য আবেদন করা হলে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশনায় ওয়েজ আর্নার কল্যাণ বোর্ড ও সৌদিআরবে অবস্থিত বাংলাদেশি শ্রম উইংয়ের সহযোগিতায় দেশে ফিরলেন গত ২৯ এপ্রিল সৌদি আরব থেকে বিমানের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন প্রবাসী সমুজ আলী। তিনি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বাসিন্দা।
সৌদিআরবে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি; ঠিকানাবিহীনভাবে এখানে সেখানে অবস্থান করছিলেন। পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করা হয়। মাননীয় মন্ত্রীর নির্দেশে সার্বিক বিষয়টি সমন্বয় করেন মন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. মাহবুবুল ইসলাম। এ দিকে নিখোঁজ সমুজ মিয়ার ছোট ভাই ওমান প্রবাসী মোঃ জুনাব আলী তার ভাইকে দেশে ফিরিয়ে আনতে অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টা করার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক ও মৌলভীবাজার ৩ আসনের সাংসদ সদস্য এম নাসের রহমানের প্রতি তার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসএ/সিলেট
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় শহর সমন্বয়ক কমিটির (টিএলসিসি) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৬ নভেম্বর) পৌরসভার সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতির...
মৌলভীবাজারে পূর্ববিরোধের জেরে এক ব্যক্তিকে অপহরণ করে মারধর এবং তাঁর বাসায় রিভলবার রেখে অস্ত্র মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তুহিন আহমদ নামে...
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট চরম আকার ধারণ করেছে। ৫০ শয্যার এ হাসপাতালে চিকিৎসকের ৩৩টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র...
মৌলভীবাজারে পৃথক ঘটনায় সাবেক সংসদ সদস্যের ছেলে ফজলে রাব্বি সাদমান ও জেলা যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার...
অসুস্থ ছেলেকে অলৌকিকভাবে সুস্থ করার আশ্বাস এবং ভয়াবহ ক্ষতির আশঙ্কা দেখিয়ে এক মায়ের কাছ থেকে দুই দফায় ৫ ভরি ৬ আনা ২ রতি ২ পয়েন্ট স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার...