নগরীতে প্রায় ১২ লাখ টাকার...
নগরীর কুশিঘাটে ডিবির অভিযানে ১১ লাখ ৭০ হাজার টাকার ভারতীয় সেখ নাসিরুদ্দিন বিড়ি ভর্তি একটি কার্ভাড ভ্যান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মাহতাব নামে এক ব্যক্তিকে আটক...
সিলেটে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
ছবি সংগৃহীত
সিলেটে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পুষ্টি মানুষের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম মৌলিক উপাদান, যা একটি জাতির সামগ্রিক অগ্রগতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পুষ্টিহীনতার কারণে আমাদের শিশু-কিশোররা মেধা ও সক্ষমতার দিক থেকে প্রতিযোগিতামূলক বিশ্বে অনেকাংশে পিছিয়ে পড়ছে।
তাই সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে হলে ছোটবেলা থেকেই তাদের মধ্যে পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণের অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি।
তিনি বলেন, পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে মা-বাবাদের শিশুদের খাদ্যাভ্যাসের প্রতি আরও যত্নবান হতে হবে এবং স্থানীয়ভাবে সহজলভ্য পুষ্টিকর খাদ্য গ্রহণে উৎসাহিত করতে হবে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে পুষ্টিহীনতা দূর করে একটি সুস্থ ও কর্মক্ষম জাতি গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন বলেন, অনুপযুক্ত খাদ্যাভ্যাস, প্রাকৃতিক ও সুষম খাদ্যের পরিবর্তে অতিমাত্রায় প্যাকেটজাত ও প্রক্রিয়াজাত খাবারের প্রতি ঝোঁক আমাদের নতুন প্রজন্মকে শারীরিকভাবে দুর্বল ও মেধাগতভাবে ক্ষতিগ্রস্ত করছে। তিনি বলেন, শিশু-কিশোর, গর্ভবতী মা ও প্রবীণসহ সকল বয়সী মানুষের পুষ্টি নিশ্চিত করতে হলে সবাইকে একযোগে সচেতনতা বাড়াতে হবে এবং স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক ডা. নুসরাত জাহান চৌধুরী, জেলা মৎস্য কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরিফুল হক আকন্দসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
নগরীর কুশিঘাটে ডিবির অভিযানে ১১ লাখ ৭০ হাজার টাকার ভারতীয় সেখ নাসিরুদ্দিন বিড়ি ভর্তি একটি কার্ভাড ভ্যান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মাহতাব নামে এক ব্যক্তিকে আটক...
নগরের শাহজালাল উপশহরে মব সৃষ্টি করে ও পরিকল্পিত গণধোলাইয়ের নাটক সাজিয়ে ৮০ বছর বয়সী মৌলভীবাজারের বড়লেখার উপজেলার সুজানগর গ্রামের আবদুস শুক্কুর বকুলকে...
সিলেটের গোয়াইনঘাট উপজেলার আম বাড়ি এলাকায় ৬ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নুর উদ্দিন (৬৮) নামের এক বৃদ্ধকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।...
মহানগর এলাকায় মাত্র চার ঘণ্টার বিশেষ চিরুনি অভিযানে ১৩৯ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।শনিবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে...
এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাতিল এবং ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের বেতন বৃদ্ধিসহ ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে...