নগরীতে ৫৪ জন গ্রেফতার, ১৫২...
সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষায় অভিযানে জোরদার কার্যক্রম চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। বুধবার গত ২৪ ঘণ্টার অভিযানে মহানগরীর বিভিন্ন থানা ও...
ছবি সংগৃহীত
সিলেটের দক্ষিণ সুরমায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিলেট মহানগর তাঁতীদলের আহবায়ক কমিটির সদস্য জুনেল আহমদ (৩৫) মৃত্যু হয়েছে।
দুর্ঘটনায় তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত তার ছেলেও আহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুুর সাড়ে ১২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেলিবাজার এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। জুনেল আহমদ দক্ষিণ সুরমার গোপশহরের বাসিন্দা ও নগরীর কাজী ম্যানশন মার্কেটের ব্যবস্থাপক।
মহানগর তাঁতীদলের সদস্য সচিব আমিনুল হক বেলাল গণমাধ্যমকে জানান, জুনেল আহমদের ছেলে তেলিবাজার এলাকার একটি স্কুলে পড়ালেখা করে। স্কুল থেকে ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে তিনি গোপশহরস্থ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে একটি ট্রাক চাপা মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই জুনেল মারা যান। দুর্ঘটনায় তার ছেলে আহত হয়েছে।
দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ট্রাক চালককে আটক করা হয়েছে।
এসএ/সিলেট