নগরীতে মব সৃষ্টি করে বৃদ্ধকে...
নগরের শাহজালাল উপশহরে মব সৃষ্টি করে ও পরিকল্পিত গণধোলাইয়ের নাটক সাজিয়ে ৮০ বছর বয়সী মৌলভীবাজারের বড়লেখার উপজেলার সুজানগর গ্রামের আবদুস শুক্কুর বকুলকে...
ছবি সংগৃহীত
কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে সেবুল আহমদ (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে দিকে তেমুখী বাইপাস সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সেবুল আহমেদ উপজেলার লামাকাজী ইউনিয়নের ইশবপুর গ্রামের বাসিন্দা। তিনি গ্রামীণ ব্যাংকে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তেমুখী বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হয়। এ সময় একটি গাছের ডাল ভেঙে তার মাথায় পড়ে, এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত সিলেট নগরের আখালিয়ায় অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হলে রাত প্রায় ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
নিহতের শ্যালক মঈন উদ্দিন আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঝড়ে গাছের ডাল পড়ে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এসএ/সিলেট
নগরের শাহজালাল উপশহরে মব সৃষ্টি করে ও পরিকল্পিত গণধোলাইয়ের নাটক সাজিয়ে ৮০ বছর বয়সী মৌলভীবাজারের বড়লেখার উপজেলার সুজানগর গ্রামের আবদুস শুক্কুর বকুলকে...
সিলেটের গোয়াইনঘাট উপজেলার আম বাড়ি এলাকায় ৬ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নুর উদ্দিন (৬৮) নামের এক বৃদ্ধকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।...
মহানগর এলাকায় মাত্র চার ঘণ্টার বিশেষ চিরুনি অভিযানে ১৩৯ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।শনিবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে...
এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাতিল এবং ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের বেতন বৃদ্ধিসহ ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে...
চলতি বছরে সিলেট বিভাগে এক মাসে সড়ক দুর্ঘটনায় সর্বোচ্চ প্রানহানির ঘটনা ঘটেছে মে মাসে। মে মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৫১ জনের প্রানহানি...