ধোপাদিঘীরপাড়ে ফেরদৌসী’স কেককে ৫০...
নগরীর ধোপাদিঘীরপাড় এলাকায় কেক ও মিষ্টিজাতীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফেরদৌসী’স কেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ...
ছবি সংগৃহীত
ফের ভূমিকম্পে কাঁপল সিলেট। মঙ্গলবার সকালে সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। সকাল প্রায় সাড়ে ৬টার দিকে অনুভূত হওয়া মাঝারি মাত্রার এই ভূমিকম্পে ঘুম ভাঙে অনেকের।য় বলে স্থানীয়রা জানিয়েছেন।
আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যের থৌবাল শহর থেকে প্রায় ৫৯ কিলোমিটার পূর্ব দিকে। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৬৬ দশমিক ৫ কিলোমিটার।
ভোরের এই কম্পনে সিলেট নগরীসহ আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি ঝাঁকুনি অনুভূত হয়। যা অনেকের ঘুম ভাঙিয়ে দেয়। কেউ কেউ আতঙ্কে বৃষ্টির মধ্যেই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পটি প্রথমে ইউনিভার্সাল টাইম অনুযায়ী রাত ১২টা ২৯ মিনিটে রেকর্ড করা হয়, যা বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে অনুভূত হয়। বিশেষজ্ঞরা বলছেন, মাঝারি মাত্রার হলেও গভীরতার কারণে এর প্রভাব বিস্তৃত এলাকায় অনুভূত হয়েছে।
এসএ/সিলেট
নগরীর ধোপাদিঘীরপাড় এলাকায় কেক ও মিষ্টিজাতীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফেরদৌসী’স কেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ...
সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩৮ লাখ ৫৯ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে...
নগরীর হুমায়ুন রশীদ চত্বর থেকে ৯৫ পিস ইয়াবাসহ সোহেল আহমদ নামে এক ব্যক্তিকে আটক করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। পুলিশের অভিযোগ, আটক সোহেল মাদক ব্যবসার সঙ্গে...
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১৬ লাখ ৬২ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় কম্বল ও চা-পাতাসহ দুজনকে আটক করা হয়েছে। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি...
বিদেশে আত্মগোপনে থেকে যারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি ও নাশকতার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন...