পর্যটকের পদভারে মুখরিত মাধবকুণ্ড...
জুড়ী সংবাদদাতা ঈদের টানা ছুটিতে ঈদ আনন্দ উপভোগে প্রকৃতিকন্যা মৌলভীবাজারের বড়লেখার জলপ্রপাতে পর্যটকের পদভারে মুখরিত হয়ে উঠে মাধবকুণ্ড। ...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পৃথক অভিযানে ৩ জন মাদক কারবারিসহ মোট ১০ জন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ( ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, শুক্রবার রাত ১২টা ১০ মিনিটে এসআই তপন চন্দ্র দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৌলাশির গ্রাম থেকে মো. রুবেল মিয়াকে গ্রেফতার করা হয়।
তিনি দক্ষিণ পাচাউন এলাকার মনু মিয়ার ছেলে। এ সময় তার কাছ থেকে ৯৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২৯ হাজার ৭০০ টাকা। পাশাপাশি একটি লাল রঙের হোন্ডা মোটরসাইকেল (মূল্য আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা) জব্দ করা হয়।
অপরদিকে, শনিবার ভোর ৫টা ৪৫ মিনিটে এসআই দিপংকর হালদারের নেতৃত্বে ভানুগাছ রোডের ১০নং চত্বরে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. ফরহাদ হোসেন এবং আওলাদ ই রাসুল সৌরভকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৮ হাজার ১০০ টাকা। উদ্ধারকৃত মাদক ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।
এছাড়াও, সিআর ওয়ারেন্টভুক্ত ৪ জন, জিআর ওয়ারেন্টভুক্ত ১ জন এবং নিয়মিত মামলার ৩ জনসহ মোট ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ/সিলেট
জুড়ী সংবাদদাতা ঈদের টানা ছুটিতে ঈদ আনন্দ উপভোগে প্রকৃতিকন্যা মৌলভীবাজারের বড়লেখার জলপ্রপাতে পর্যটকের পদভারে মুখরিত হয়ে উঠে মাধবকুণ্ড। ...
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন মারা গেছেন। সোমবার (১ জুন) দুপুর ১২টায় ঢাকার মিরপুরে তার নিজ বাসায় তিনি শেষ...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আলোচিত সন্ত্রাসী চায়না রিপনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে শহরতলীর সুরভি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি...
সিলেট রেঞ্জের নবাগত ডিআইজি ড. মো. জিল্লুর রহমান মৌলভীবাজার জেলা পুুলিশ কার্যালয় পরিদর্শন করেছেন । শনিবার (২৩ মে) দুপুরে মৌলভীবাজার পুলিশ লাইন্সে পৌঁছালে তাকে...
পরিবেশ দূষণের দায়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২৩ মে) সকাল ১১টার দিকে উপজেলার ভূনবীর ইউনিয়নের...