সিকৃবিতে ৮ বিদেশী শিক্ষার্থীর সনদ...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেছেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সবসময় আন্তর্জাতিক মানের শিক্ষা ও...
ছবি সংগৃহীত
গণভোটের রায় কার্যকর এবং ‘জুলাই জাতীয় সনদ’ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান কেন্দ্রবিন্দু গোলচত্বরে ইনকিলাব মঞ্চ, শাবিপ্রবি শাখার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
দুপুর ১টা থেকে শুরু হওয়া এই মানববন্ধন চলে প্রায় ঘণ্টাব্যাপী। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল গোলচত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
এ সময় মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জুলাই বিপ্লবের আকাক্সক্ষা সমুন্নত রাখতে দুটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। দাবি সমূহ হলো- জনআকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে গণভোটের মাধ্যমে আসা সিদ্ধান্তের দ্রুত আইনি ও প্রশাসনিক বাস্তবায়ন এবং বিপ্লবের চেতনা ও শহীদদের স্বপ্ন বাস্তবায়নে প্রস্তাবিত ‘জুলাই জাতীয় সনদ’ সর্বস্তরে কার্যকর করা।
মানববন্ধনে ইনকিলাব মঞ্চের শাবিপ্রবি শাখার আহ্বায়ক হাফিজুল ইসলাম বলেন, ‘জুলাই বিপ্লবে ছাত্র-জনতা যে ম্যান্ডেট দিয়েছে, তা কোনোভাবেই বিফলে যেতে দেওয়া হবে না। গণভোটের রায় উপেক্ষা করার শক্তি কারও নেই। আমরা চাই অনতিবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রের সংস্কার প্রক্রিয়া দৃশ্যমান করা হোক।’
তিনি আরও বলেন, ‘যদি বিপ্লবেরর স্পিরিট ক্ষুন্ন করার কোনো ষড়যন্ত্র হয়, তবে শাবিপ্রবির শিক্ষার্থীরা আবারও রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।’
এসএ/সিলেট
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেছেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সবসময় আন্তর্জাতিক মানের শিক্ষা ও...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে দুই বহিরাগতকে আটক করা হয়। পরবর্তীতে...
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ–এর বাংলা বিভাগকে ঘিরে সাবেক শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত অ্যালামনাই...
২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হবে। আর পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি, ২০২৭। একইসঙ্গে আগামী বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু...
হাসিনা সরকারের পতনের পর ২০২৪-এর ২৬ আগস্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছেলেদের আবাসিক হলের শিক্ষার্থীদেরকে জোরপূর্বক বের করার...