ঐক্য, ঐতিহ্য ও আগামী ভাবনায়...
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ–এর বাংলা বিভাগকে ঘিরে সাবেক শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত অ্যালামনাই...
ছবি সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে দুই বহিরাগতকে আটক করা হয়। পরবর্তীতে মুচলেকা নিয়ে দুজনকে ছেড়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের কিলোরোডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কিলোরোড দিয়ে কয়েকজন নারী শিক্ষার্থী হেঁটে যাওয়ার সময় পেছন থেকে দুই বহিরাগত যুবক এক নারী শিক্ষার্থীকে লক্ষ্য করে বাজে ও আপত্তিকর মন্তব্য করেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি জানালে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা ওই বহিরাগতকে প্রশাসনিক ভবনে নিয়ে গিয়ে আটক করেন।
পরবর্তীতে ভবিষ্যতে এমন আচরণ আর করবেন না, এই শর্তে একটি লিখিত মুচলেকা রেখে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। বহিরাগত দুই যুবক ছাতকের স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ফয়ছল আহমেদ।
এ বিষয়ে অভিযুক্ত যুবক বলেন, 'আমি বুঝতে পারিনি শয়তানির ছলে এসব মন্তব্য করেছি। আমার ভুল হয়ে গিয়েছে। ভবিষ্যতে ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাহিরে এসব করবো না।’
ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘আজ (মঙ্গলবার) আমরা কিলোরোড দিয়ে হেটে আসার সময় বহিরাগত দুইজন যুবক আমাদেরকে লক্ষ্য করে উত্ত্যক্ত করার চেষ্টা করে। এটি এখন ক্যাম্পাসের সাধারণ ঘটনা হয়ে উঠছে। মাঝে মাঝে বহিরাগতরা এসে নারী শিক্ষার্থীদের নানাভাবে উত্ত্যক্ত করার চেষ্টা করেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জোরালো পদক্ষেপ নিতে হবে। তারা যেন কোনোভাবেই ক্যাম্পাসে ঢুকতে না পারে।’
তিনি আরও বলেন, ‘এই ধরনের ঘটনা ঘটলেই শুধু মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। যার ফলে অপরাধীরা আরো সাহস পাচ্ছে। আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি যাতে এরকম করার সাহস না পায়।’
এ বিষয়ে অতিরিক্ত রেজিস্ট্রার ফয়ছল আহমেদ বলেন, ' মঙ্গলবার সন্ধ্যায় দুই বহিরাগত যুবক আমাদের একজন নারী শিক্ষার্থীকে লক্ষ্য করে বাজে মন্তব্য করেছেন। এটি অভিযুক্ত ব্যক্তি নিজেও স্বীকার করেছেন। পরবর্তীতে তার বড় ভাইকে এনে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে।'
এসএ/সিলেট
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ–এর বাংলা বিভাগকে ঘিরে সাবেক শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত অ্যালামনাই...
২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হবে। আর পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি, ২০২৭। একইসঙ্গে আগামী বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু...
হাসিনা সরকারের পতনের পর ২০২৪-এর ২৬ আগস্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছেলেদের আবাসিক হলের শিক্ষার্থীদেরকে জোরপূর্বক বের করার...
প্রমোশন ও আপগ্রেডেশন নীতিমালা লঙ্ঘনের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের...
চা শ্রমিক, খাসিয়া ও গারো জনগোষ্ঠীর নারী ও কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে প্রচলিত নানা অদ্ভুত কুসংস্কার ও চরম স্বাস্থ্য ঝুঁকির চিত্র উঠে এসেছে শাহজালাল...