চীন সফরের আমন্ত্রণ পেলেন শাবি...
চীন ও বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি ও সহজতর করার লক্ষ্যে, সেন্টার ফর চায়না স্টাডিজ (সিসিএস)-এর আমন্ত্রণে দশ দিনের চীন সফরে যাচ্ছেন...
ফাইল ছবি
প্রমোশন ও আপগ্রেডেশন নীতিমালা লঙ্ঘনের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের একান্ত সচিব কবির উদ্দিনসহ দু’জনকে শাস্তি দেয়া হয়েছে।
রোববার (১০ মে) বিকেল তিনটায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৪১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিগত সময়ে নিয়োগ, প্রমোশন, আপগ্রেডেশন ও পেনশন সংক্রান্ত অন্যান্য অনিয়মে কর্মকর্তাদের কমিটির সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট এই সিদ্ধান্ত গ্রহণ করেন বলে জানা যায়।
এর মধ্যে কবির উদ্দিনকে অতিরিক্ত আপগ্রেডেশন গ্রহণ এবং প্রয়োজনীয় যোগ্যতা পূরণ না করেই কেন্দ্রীয় গ্রন্থাগারের উপগ্রন্থাগারিক সেবিকা সুলতানাকে নিয়োগ ও আপগ্রেডেশন প্রদান করার ঘটনা তদন্তে প্রমাণিত হওয়ায় তাদের উভয়ের দুইটি ইনক্রিমেন্ট বাতিল ও তিরস্কারের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।
জানা যায়, রেজিষ্ট্রার দপ্তরের উপরেজিস্ট্রার কবির উদ্দিন কর্মকর্তাদের নিয়োগ ও আপগ্রেডেশন নীতিমালা ২০১৪ অনুযায়ী কর্মচারী থেকে আপগ্রেডেশন প্রাপ্ত কর্মকর্তা। তার দুটি আপগ্রেডেশন পাওয়ার সুযোগ থাকলেও তিনি তিনটি আপগ্রেডেশন নিয়েছেন বলে তদন্তে প্রমাণিত হয়েছে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সাবেক পরিচালক এ কে এম ফেরদৌসকে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে অতিরিক্ত পরিচালক পদে নিয়োগ দেয়া হয়। এ পদে নিয়োগের জন্য সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি প্রয়োজন হলেও সেই যোগ্যতা তিনি পূরণ করেননি। ২০২১ সালের ৩০ জুন তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকে এই পদে পরবর্তী নিয়োগ দেওয়া পর্যন্ত দায়িত্ব পালন করার লিখিত অনুমোদন প্রদান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেসময় কোন চুক্তি করা হয়নি। ফলে সিন্ডিকেট সভা চুক্তিবিহীন অবস্থায় গ্রহণ করা বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা ফেরত নেওয়া হবে না কেন মর্মে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
অন্যদিকে পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের উপ-রেজিস্ট্রার মো. জামাল উদ্দিন প্রশাসনিক পদে আপগ্রেডেশনের আগে বাহিরের প্রতিষ্ঠানের যে অভিজ্ঞতার সনদ জমা দিয়েছেন তা প্রথম নিয়োগের সময় সংযুক্ত করা হয়নি। এছাড়া তিনি পূর্ববর্তী প্রতিষ্ঠানের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত হননি। পরবর্তীতে জমা দেওয়া অভিজ্ঞতার সনদ যাচাই করে সেখানে কোনো ক্রমিক নম্বর পাওয়া যায়নি। এ কারণে সংশ্লি সনদ ও নথিপত্র পুনরায় যাচাই-বাছাই করে পরবর্তী সিন্ডিকেট সভায় উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।
এ বিষয়ে জনতে চাইলে উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম বলেন, ‘তদন্ত কমিটির সুপারিশের আলোকে সিন্ডিকেট এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।’
এসএ/সিলেট
চীন ও বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি ও সহজতর করার লক্ষ্যে, সেন্টার ফর চায়না স্টাডিজ (সিসিএস)-এর আমন্ত্রণে দশ দিনের চীন সফরে যাচ্ছেন...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেছেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সবসময় আন্তর্জাতিক মানের শিক্ষা ও...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে দুই বহিরাগতকে আটক করা হয়। পরবর্তীতে...
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ–এর বাংলা বিভাগকে ঘিরে সাবেক শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত অ্যালামনাই...