কুয়েতে ৬ মাসে ৩২৩ কেজি...
কুয়েতে মাদকবিরোধী অভিযান ৬ মাসে ৩২৩ কেজি মাদক জব্দ ও ১,৫৬৪ জন আটক করা হয়েছে। কুয়েতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, গত ছয় মাসে দেশজুড়ে অভিযান...
ছবি সংগৃহীত
বিলাল উদ্দিন, কুয়েত থেকেঃ কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে একজন ভারতীয় নাগরিককে গ্রেফতার করে কুয়েতে নিয়ে এসেছে। এই ব্যক্তি একটি বড় ধরনের অর্থ পা*চা*র বা মানি লন্ডারিং মামলার সাজাপ্রাপ্ত আসামি।
এই চক্রটি কুয়েতের আইন অমান্য করে গোপনে মদের ব্যবসা করত। মদের ব্যবসার মাধ্যমে অর্জিত বিশাল অংকের টাকা তারা বিভিন্ন জটিল উপায়ে বিদেশে পাঠিয়ে দিত।
তারা প্রায় ১৫৭ জন এশিয়ান নাগরিককে ব্যবহার করে ৪৩৩.৭ মিলিয়ন কুয়েতি দিনার বিদেশে পাচার করেছে। ধরাছোঁয়া থেকে বাঁচতে তারা এই বিশাল অংকের টাকাকে ছোট ছোট ভাগে ভাগ করে "পারিবারিক খরচ" হিসেবে ১৩টি এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে পাঠাত।
ধরা পড়া ওই ব্যক্তিকে কুয়েতের আদালত ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। জেল খাটার পর তাকে কুয়েত থেকে আজীবনের জন্য বিতাড়িত (ডিপোর্ট) করা হবে এবং তার সব অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করা হবে।
কুয়েত ও দুবাই পুলিশের এই দারুণ সমন্বয় প্রমাণ করে যে, অপরাধ করে বিদেশে পালিয়ে গিয়েও পার পাওয়া যাবে না। কুয়েত সরকার অর্থনৈতিক অপরাধ দমনে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে।
এসএ/সিলেট
কুয়েতে মাদকবিরোধী অভিযান ৬ মাসে ৩২৩ কেজি মাদক জব্দ ও ১,৫৬৪ জন আটক করা হয়েছে। কুয়েতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, গত ছয় মাসে দেশজুড়ে অভিযান...
স্টাফ রিপোর্টার টরন্টো : কানাডার টরন্টোয় বসবাসরত সিলেটবাসীর অন্যতম সামাজিক সংগঠন 'শাহজালাল এসোসিয়েশন অব টরন্টো' এর উদ্যোগে এক আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী...
কাছাকাছি সময়ে অনুভূত হওয়া দুটি শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা ১৬৪ জনে দাঁড়িয়েছে। আহত প্রায় ১ হাজার। বৃহস্পতিবার দেশটির অন্তর্বর্তী...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও রাজনৈতিক সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক...
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাদক পাচার ও মা*দকদ্রব্যের অপব্যবহার রোধে পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন জাতীয়তার ২৯ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার...