ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ছাড়াল ১৬০,...
কাছাকাছি সময়ে অনুভূত হওয়া দুটি শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা ১৬৪ জনে দাঁড়িয়েছে। আহত প্রায় ১ হাজার। বৃহস্পতিবার দেশটির অন্তর্বর্তী...
ডেস্ক
স্টাফ রিপোর্টার টরন্টো : কানাডার টরন্টোয় বসবাসরত সিলেটবাসীর অন্যতম সামাজিক সংগঠন 'শাহজালাল এসোসিয়েশন অব টরন্টো' এর উদ্যোগে এক আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী ও নতুন আহ্বায়ক কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত ১৭ জুন বুধবার টরন্টোর বাংলা টাউনের একটি অভিজাত রেস্তোরাঁয় রাত ৯টায় এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাবেক ছাত্রনেতা আশরাফ উদ্দিন রুবেল-এর সভাপতিত্বে সংগঠক সাইদুর রহমান শামীম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এশিয়ান টেলিভিশন এর স্টাফ রিপোর্টার রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ব্যাংকার সাইফুল আলম শিকদার ,ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম , রোটারিয়ান আবুল হোসেন , সংগঠক ফুজেল আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল বলেন সামাজিক সংগঠনের মূল ভিত্তি হওয়া উচিত নিঃস্বার্থ সমাজসেবা এবং মানবিক কল্যাণ। প্রবাসের মাটিতে নতুন প্রজন্মের কাছে আমাদের শিকড়ের মূল্যবোধ তুলে ধরতে এবং পিছিয়ে পড়া প্রবাসীদের পাশে দাঁড়াতে একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামোর কোনো বিকল্প নেই। তিনি বলেন
প্রবাসে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি সিলেটী কমিউনিটির ঐক্য ও পারস্পরিক সহযোগীতায় এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি নতুন আহ্বায়ক কমিটিকে সাধুবাদ জানান এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অন্যান্য বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,মো: ইকবাল,আফজাল হোসেন সায়েম ,নাসির আহমদ,মোস্তাক আহমদ চৌধুরী,ময়নুল হক,মোবারক হোসেন তুহিন,সালাউদ্দিন আহমদ, রুহেল আহমদ,সুমন বকসি,সৈয়দা তাহমিদা, আদনান আহমেদ প্রমুখ।
জুয়ে/সিলেট
কাছাকাছি সময়ে অনুভূত হওয়া দুটি শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা ১৬৪ জনে দাঁড়িয়েছে। আহত প্রায় ১ হাজার। বৃহস্পতিবার দেশটির অন্তর্বর্তী...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও রাজনৈতিক সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক...
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাদক পাচার ও মা*দকদ্রব্যের অপব্যবহার রোধে পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন জাতীয়তার ২৯ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার...
শাহজাহান সেলিম বুলবুল টরন্টো : দীর্ঘ অপেক্ষা, নির্বাচনী উত্তেজনা আর নানামুখী আলোচনা-সমালোচনার অবসান ঘটিয়ে অবশেষে অনুষ্ঠিত হলো জালালাবাদ অ্যাসোসিয়েশন অব...
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে ফ্রান্সে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। দেশটিতে গরম থেকে স্বস্তি পেতে অনিরাপদ স্থানে সাঁতার কাটতে...