চীন সফরের আমন্ত্রণ পেলেন শাবি...
চীন ও বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি ও সহজতর করার লক্ষ্যে, সেন্টার ফর চায়না স্টাডিজ (সিসিএস)-এর আমন্ত্রণে দশ দিনের চীন সফরে যাচ্ছেন...
ছবি সংগৃহীত
হাসিনা সরকারের পতনের পর ২০২৪-এর ২৬ আগস্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছেলেদের আবাসিক হলের শিক্ষার্থীদেরকে জোরপূর্বক বের করার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে স্কুল অব ফিজিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক আহমদ কবির চৌধুরীকে আহ্বায়ক করে চার সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির বাকি সদস্যরা হলেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, শাহপরাণ হল প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমেদ ও ফাতিমাতুজ জাহরা হল প্রভোস্ট অধ্যাপক ড. ইসমাত আরা।
এর আগে গত বৃহস্পতিবার জোরপূর্বক আবাসিক হল থেকে শিক্ষার্থীদের বের করে দেওয়ার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছিলেন শাবিপ্রবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
উল্লেখ্য, ২০২৪-এর ২৬ আগস্ট শাবিপ্রবির আবাসিক হলে ছাত্রলীগের দোসর রয়েছে-এমন অভিযোগ এনে হল ছাড়তে দফায় দফায় আলটিমেটাম দেন স্থানীয় এলাকাবাসী। পরবর্তী সময়ে এলাকাবাসীর তোপের মুখে আবাসিক হল ছাড়তে বাধ্য হন শিক্ষার্থীরা। ওই সময় প্রশাসনিক শূন্যতায় কোনো প্রদক্ষেপ নেওয়া হয়নি। পরে নতুন প্রশাসন নিয়োগ হলে শিক্ষার্থীদের নতুন করে মেধা ও আর্থিক সংকট বিবেচনায় হলে সিট বরাদ্দ দেওয়া হয়।
এসএ/সিলেট
চীন ও বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি ও সহজতর করার লক্ষ্যে, সেন্টার ফর চায়না স্টাডিজ (সিসিএস)-এর আমন্ত্রণে দশ দিনের চীন সফরে যাচ্ছেন...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেছেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সবসময় আন্তর্জাতিক মানের শিক্ষা ও...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে দুই বহিরাগতকে আটক করা হয়। পরবর্তীতে...
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ–এর বাংলা বিভাগকে ঘিরে সাবেক শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত অ্যালামনাই...