সিলেটে আওয়ামী লীগের ‘আগুন...
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে ‘আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের’ অভিযোগ তুলে এর প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের...
ছবি সংগৃহীত
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সিলেট সফরের শতবর্ষপূর্তি সিলেটে জাঁকজমকপূর্ণভাবে পালন করা হবে।
এজন্যে সিলেটের সকল মহলের সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতার মাধ্যমে কর্মসূচি গ্রহণ করা হবে। কবির সিলেট সফরের শতবর্ষপূর্তিতে দেশ-বিদেশের নজরুল প্রেমিকদের অংশগ্রহণের মাধ্যমে একটি স্মরণীয় উৎসবের আয়োজন করতে আমি সবার অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করছি।
তিনি মঙ্গলবার (৭ এপ্রিল) দেশের প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (প্রতিষ্ঠা ১৯৩৬) কার্যকরী পরিষদের বিশেষসভায় একথা বলেন। সাহিত্য সংসদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাহিত্য সংসদের সভাপতি ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান।
সভায় সাহিত্য সংসদের কার্যকরী পরিষদের সদস্য জনাব আরিফুল হক চৌধুরী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সাহিত্য সংসদের পক্ষ থেকে তাকে ফুলেল অভিনন্দন জ্ঞাপন করা হয়। সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়ালের পরিচালনায় সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জাসাস সিলেট জেলা শাখার আহবায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, সদস্যসচিব রায়হান হোসেন খান।
আরিফুল হক চৌধুরী আরো বলেন, সাহিত্য সংসদ বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে অনন্য অবদান রাখছে। সংসদের কার্যক্রমকে আরো সম্প্রসারিত করতে আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে। এজন্যে সরকারিভাবে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক সাহিত্য সংসদের কার্যক্রম বৃদ্ধির জন্যে সংসদের অবকাঠামোগত উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করে বলেন, সাহিত্য সংসদের বর্তমান বাণিজ্যিক ভবনকে বহুতল ভবনে রূপান্তরিত করার যে উদ্যোগ আমরা গ্রহণ করেছি, খুব শীঘ্রই এই উদ্যোগ আলোর মুখ দেখবে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাহিত্য সংসদের সহসভাপতি আফতাব চৌধুরী, সৈয়দ মুহিবুর রহমান, রুহুল ফারুক, সহসাধারণ সম্পাদক আব্দুল মুকিত অপি এডভোকেট, সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, কোষাধ্যক্ষ মো. জাহেদুর রহমান চৌধুরী, লাইব্রেরি সম্পাদক নাজমুল আনসারী, সাহিত্য ও গবেষণা সম্পাদক কামরুল আলম, সহ লাইব্রেরি সম্পাদক ইশরাক জাহান জেলী, কার্যকরী পরিষদ সদস্য সালেহ আহমদ খসরু, অধ্যক্ষ এম. আতাউর রহমান পীর, এডভোকেট কামাল তৈয়ব, মো. ছয়ফুল করিম চৌধুরী, সৈয়দ মোহাম্মদ তাহের ডা. মো. ফয়জুল হক প্রমুখ।
এসএ/সিলেট
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে ‘আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের’ অভিযোগ তুলে এর প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের...
সিলেটের কানাইঘাটে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।‘বাস্তব অভিজ্ঞতা শোনা: আসল কণ্ঠস্বর, প্রকৃত পরিবর্তন’-এ...
আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশে মুহিবুর রহমান একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে ‘ইয়ার এন্ডিং ক্লাস পার্টি-২০২৬’। প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বাংলা ও...
শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে রাগীব রাবেয়া ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ...
নগরীর ছড়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে রেহান আহম্মেদ সাব্বির নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।মঙ্গলবার (২৪...