হবিগঞ্জে অবৈধ অনুপ্রবেশকারীকে ভারতে...
হবিগঞ্জ জেলা কারাগারে দীর্ঘ ১৬ মাস কারাবন্দি থাকার পর আইনি প্রক্রিয়া শেষে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে প্রদীপ কুমার পাল নামে এক ভারতীয়...
ছবি সংগৃহীত
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পাড়াগাঁও হাওর থেকে সজলু মিয়া (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত সজলু মিয়া উপজেলার তাতারী মহল্লার নূর হোসেনের ছেলে। তিনি পরিবারসহ বড় বান্দ এলাকায় বসবাস করতেন।
স্থানীয় সূত্র জানায়, সকালে হাওরে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জানা যায়, সোমবার সকাল ৯টায় মাছ আহরণ করতে গিয়ে আর বাড়ি ফেরেননি। স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে খবর পান হাওরে তার মৃতদেহ ভেসে উঠে।
এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে তদন্ত চলছে।
এসএ/সিলেট
হবিগঞ্জ জেলা কারাগারে দীর্ঘ ১৬ মাস কারাবন্দি থাকার পর আইনি প্রক্রিয়া শেষে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে প্রদীপ কুমার পাল নামে এক ভারতীয়...
হবিগঞ্জ সদরে বাজারে আধিপত্য বিস্তার ও আড্ডাকে কেন্দ্র করে রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে চার গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় তিন ঘণ্টাব্যাপী...
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১২০ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। রোববার (৩১ মে) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর...
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা ও মাধবপুর উপজেলা পৃথক দুটি অগ্নিকাণ্ডে অটোরিকশার গ্যারেজ, পার্টসের দোকান ও একটি ফার্নিচার ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় ১ কোটি...
হবিগঞ্জে একদিনে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শায়েস্তাগঞ্জ ও মাধবপুর উপজেলায় পৃথক ঘটনায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহগুলো...