সিলেটে দুটি উন্নয়নকাজের উদ্বোধন করলেন...
নগরীর মদিনা আবাসিক এলাকা ও ভাওয়াল টিলার দুটি সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করেছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এবং সিলেট সিটি...
ছবি সংগৃহীত
সিলেটের কোম্পানীগঞ্জে থানা পুলিশের অভিযানে একটি নোহা গাড়ি ভর্তি ১২২৫ বোতল ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদসহ দুই জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার নভাগী গ্রামে অভিযান চালিয়ে পুলিশ এগুলো আটক করে। উদ্ধারকৃত মদ ও গাড়ির মূল প্রায় অর্ধকোটি টাকা।
পুলিশ জানায়, উপজেলার সীমান্তবর্তী এলাকায় কালো রঙের এক্স নোহা একটি গাড়ি গভীর রাতে ঘোরাঘুরি করছিলো। এমন খবর পুলিশের কাছে আসলে কোম্পানীগঞ্জ থানার এসআই কামরুল আলম, এসআই আমিরুল ইসলাম, এএসআই মোহাম্মদ আলী, এএসআই আবুল কালামসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে কৌশলে গাড়িটি নভাগী গ্রামে প্রবেশ করে। পরে পুলিশের নজরদারি বাড়িয়ে উপজেলার নভাগী গ্রামের মৃত আব্দুল মালিকের বাড়ির সামনের কাচা রাস্তার উপর থেকে মদ ও গাড়িতে থাকা ২জনসহ গাড়িটি আটক করে পুলিশ। গাড়িতে থাকা আটক ব্যক্তিরা হলেন- কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার চন্দ্রগ্রামের ওয়াহিদ আলীর ছেলে রাকিবুল ইসলাম রুবেল ও মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার হালিয়াঘাট গ্রামের খোকন মোল্লার ছেলে সাগর মোল্লা।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে এসব মাদক দেশের বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। আমার প্রায়ই এসব মাদক গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে আটক করছি। এর সাথে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা গ্রহণ করছি। মঙ্গলবার তেমনই এক অভিযানে গাড়ি ভর্তি মদসহ ২জনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এসএ/সিলেট
নগরীর মদিনা আবাসিক এলাকা ও ভাওয়াল টিলার দুটি সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করেছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এবং সিলেট সিটি...
কানাইঘাটে স্কুল থেকে বাড়ি ফেরার পথে চোরাইপণ্যবাহী একটি পিকআপের ধাক্কায় অভিরাজ কুমার রুহন নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তার মাথায়...
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত...
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধীনে ইনস্টিটিউট হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে...