ধোপাদিঘীরপাড়ে ফেরদৌসী’স কেককে ৫০...
নগরীর ধোপাদিঘীরপাড় এলাকায় কেক ও মিষ্টিজাতীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফেরদৌসী’স কেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ...
শোকরানা দোয়া মাহফিল
সিলেট বানী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে নির্বাচিত সংসদ সদস্য ও দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রথমেই আল্লাহ তাআলার প্রতি সীমাহীন শুকরিয়া জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মূল অভিভাবক, সদ্য মরহুমা বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানসহ দলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি।
সর্বোপরি সকল ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমার সিলেটবাসীর প্রতি। যারা নিজেদের ভালোবাসা উজাড় করে দিয়ে আমাকে বিজয়ী করেছেন। তিনি আরও বলেন, এবার শুধু পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে কাজ করতে হবে। আমরা সবাই মিলে সুখি-সমৃদ্ধ সিলেট গড়বে ইনশা আল্লাহ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সিলেট মহানগর বিএনপি আয়োজিত বাদ আসর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে শুকরানা দোয়া মাহফিলের উপরোক্ত কথাগুলো বলেন। সিলেট মহানগরীতে ‘গণতন্ত্রের মা’ ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। দোয়া পরিচালনা করেন হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা আসজাদ আহমদ।-বিজ্ঞপ্তি
জুয়ে/সিলেট
নগরীর ধোপাদিঘীরপাড় এলাকায় কেক ও মিষ্টিজাতীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফেরদৌসী’স কেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ...
সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩৮ লাখ ৫৯ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে...
নগরীর হুমায়ুন রশীদ চত্বর থেকে ৯৫ পিস ইয়াবাসহ সোহেল আহমদ নামে এক ব্যক্তিকে আটক করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। পুলিশের অভিযোগ, আটক সোহেল মাদক ব্যবসার সঙ্গে...
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১৬ লাখ ৬২ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় কম্বল ও চা-পাতাসহ দুজনকে আটক করা হয়েছে। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি...
বিদেশে আত্মগোপনে থেকে যারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি ও নাশকতার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন...