ক্ষমতা চাইতে আসিনি, আপনাদের পাশে...
জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রচারণার শেষ গণমিছিল ইতিহাস সৃষ্টি করেছে। জনতার বাঁধভাঙা...
ছবি সংগৃহীত
সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাতে মাজার জিয়ারত শেষে তিনি মাজার কবরস্থানে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এমএজি ওসমানীর কবরও জিয়ারত করেন। পরে তিনি হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
তারেক রহমানের সঙ্গে সিলেটে এসেছেন তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ একটি প্রতিনিধি দল। হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের সময় সিলেটের নেতাদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদীর, এমএ মালিক ও এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, জেলা সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা থেকে বিমানযোগে বুধবার রাত ৮টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। পরে তিনি গাড়িবহর নিয়ে শাহজালাল (রহ.)-এর মাজারে যান। এ বিমানবন্দর থেকে মাজার সড়কের দুই পাশে অবস্থানরত হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁকে অভিবাদন জানান।
রাত ১২টার দিকে তারেক রহমান সিলেটের দক্ষিণ সুরমার বিরামপুর গ্রামে শ্বশুরবাড়িতে যান। বিরামপুরের বাসিন্দা সাবেক মন্ত্রী অ্যাডমিরাল মাহবুব আলী খান তাঁর শ্বশুর। সেখানে আনুষ্ঠানিকতা শেষে তারেক রহমান হোটেলে ফেরেন।
আলিয়া মাদ্রাসা মাঠে আজ সমাবেশ
দুই দশক পর বিএনপির চেয়ারম্যান হিসেবে আজ সকাল ১১টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশে বক্তৃতা করবেন তারেক রহমান। এর আগে আজ সকাল ১০টায় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অরাজনৈতিক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন।
২০০৫ সালে সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে সিলেটে কর্মী সম্মেলন করেছিলেন তারেক রহমান। বুধবার ঢাকায় প্রেস ব্রিফিং করে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন জানান, সিলেট নগরীতে সমাবেশ শেষে তারেক রহমান মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশে যোগদান করবেন। দুপুর ২টায় সেখানে সমাবেশ শেষে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে আরেকটি সমাবেশে বক্তব্য দেবেন।
এসএ/সিলেট