সিলেটে ১৪ ও ১৫ নভেম্বর...
সিলেটের আলিয়া মাদরাসা মাঠে আগামী ১৪ ও ১৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন। এ আয়োজন সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন...
ছবি সংগৃহীত
দীর্ঘ ৪২ বছর শিক্ষকতা জীবনের অবসান ঘটিয়ে প্রথমবারের মতো সিলেটে এসেছেন ব্রিটিশ নাগরিক ও শিক্ষাবিদ লিন্ডা ইয়ন। শৈশব থেকেই তার মনে লালিত ছিল সিলেট দেখার স্বপ্ন। অবশেষে সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয় চলতি বছরের ১৩ জানুয়ারি।
লন্ডন শহরের ক্যাস শিশু কেন্দ্রের প্রধান এবং স্যার জন ক্যাস ফাউন্ডেশন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করা লিন্ডা ইয়ন টাওয়ার হ্যামলেটস, হ্যাকনি ও লুইশামসহ লন্ডনের বিভিন্ন স্কুলে দীর্ঘ সময় শিক্ষকতা করেছেন। গত বছরের শেষ দিকে তিনি শিক্ষকতা থেকে অবসর নেন।
১২ জানুয়ারি বাংলাদেশ বিমানে করে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়ে পরদিন সিলেটে পৌঁছান তিনি। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে ছিলেন ব্রিটিশ নাগরিক জেমি বেগম ও রুবেল আহমদ। সিলেটে পৌঁছেই তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বাংলাদেশের পতাকার আদলে কেক কেটে তাকে বরণ করা হয় এবং সিলেটের ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে তরুছায়া মহিলা সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে লিন্ডা ইয়ন বলেন, তার শিক্ষকতা জীবনের বড় একটি অংশ জুড়ে ছিল সিলেটি শিশুদের পড়ানোর অভিজ্ঞতা। তখন অনেক শিশু ইংরেজিতে কথা বলতে পারত না, সবাই সিলেটি ভাষায় কথা বলত। এজন্য তিনি সিলেটি ভাষাভাষী গাইড নিয়ে পাঠদান করাতেন। তিনি শুধু শিশুদের পড়াশোনাই নয়, তাদের টিকাদান, স্বাস্থ্য সচেতনতা ও ঘরে মা-বাবা কীভাবে সন্তানদের দেখাশোনা করবেন-এসব বিষয়েও নিয়মিত পরামর্শ দিতেন।
তিনি আরও বলেন, ‘দীর্ঘ ৪২ বছরের শিক্ষকতা জীবনে তার একটাই আশা ছিল-একদিন সিলেটে এসে দেখবেন তার ছাত্রছাত্রীরা কোন জায়গা থেকে, কীভাবে তার দেশে গিয়েছিল। আজ সেই আশা পূরণ হয়েছে।’
শিশুদের মুখে শোনা স্বপ্নের সিলেট আজ নিজের চোখে দেখে তিনি সত্যিই মুগ্ধ ও অভিভূত হয়েছেন বলে জানান তিনি।
এসএ/সিলেট
সিলেটের আলিয়া মাদরাসা মাঠে আগামী ১৪ ও ১৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন। এ আয়োজন সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন...
সিলেটের বিয়ানীবাজারে পুলিশের পৃথক অভিযানে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে অভিযান...
শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী রাহ.’র পূণ্য স্মৃতি বিজড়িত জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস কানাইঘাট মাদ্রাসার এনাম ও হিসাবের বার্ষিক ওয়াজ...
সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর অস্ত্র ও গুলিসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের...
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও পানিপ্রবাহ স্বাভাবিক রাখা জরুরি। এ জন্য...