রাষ্ট্র ও সরকারের মালিকানা...
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, রাষ্ট্র ও সরকারের মালিকানা জনগণের হাতে তুলে দেয়ার...
ছবি সংগৃহীত
সিলেট বিভাগের তিনটি আসনে ‘বিকল্প’ প্রার্থী রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে পূর্বের ঘোষিত কোন প্রার্থী বদল করার এখন সিদ্ধান্ত নেয়নি দলের হাইকমান্ড।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, সিলেটে একটি এবং সুনামগঞ্জে দুটি আসনসহ মোট তিনটি আসনে বিকল্প প্রার্থী রেখেছে বিএনপি। সিলেট-৬ (বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ) আসনে বিকল্প প্রার্থী হিসেবে দলের মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরী।
সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) আসনে বিকল্প প্রার্থী করা হয়েছে তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলকে। আর সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে মনোনয়ন দেওয়া হয়েছে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা সিলেট জেলা জজ কোর্টের আইনজীবী তাহির রায়হান চৌধুরী পাভেলকে।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ গণমাধ্যমকে বলেন, আপাতত বিকল্প প্রার্থী হিসেবে এই তিন জনকে মনোনয়ন জমা দিতে বলেছে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন অর্থাৎ (২১ জানুয়ারি) দলের নিদের্শনা দেয়ার পর যাকে বলা হবে তিনি দলীয় মনোনয়ন প্রত্যাহার করবেন। তিনি আরও বলেন, “এটি দলের একটি পরিকল্পনার অংশ।
এসএ/সিলেট