গোটাটিকর থেকে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

post-title

ছবি সংগৃহীত

মহানগরীর মোগলাবাজার থানার গোটাটিকর থেকে মো. বাবুল হোসেন নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  রবিবার (২৮ ডিসেম্বর) রাত সোয়া ১২টার দিকে (শনিবার দিবাগত রাত) গোটাটিকরের মসজিদ কলোনি রোডের নার্সিং ইনস্টিটিউট এর সামনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাবুল জকিগঞ্জের ব্রাহ্মণগ্রামের হাতিডহর গ্রামের মৃত জবেদ আলীর ছেলে।গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ২১ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২ হাজার ৪০ টাকা জব্দ করা হয়েছে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

এসএ/সিলেট