হৃদয়ের ব্যাটে হার এড়াল বাংলাদেশ,...
সিলেট টেস্টে তাওহিদ হৃদয়ের রেকর্ড গড়া ব্যাটিংয়ে হার এড়িয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রানের অবিশ্বাস্য ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসেও ৮২ রান করেন...
ছবি সংগৃহীত
ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিপিএল শুরু করছে ঢাকা ক্যাপিটালস। ম্যাচ শুরুর ২০ মিনিট আগে মাঠে ওয়ার্ম আপ করছিলেন দুই দলের ক্রিকেটাররা। এ সময় হুট করে মাঠে লুটিয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী এই কোচ।
এ সময় তাকে ঘিরে জটলাও তৈরি হয়। মাঠে মাহবুব আলীকে সিপিআর দিতে দেখা গেছে। অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়। দায়িত্বরত চিকিৎসক তার কিছু জরুরী পরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
কোচ জাকির মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী। তিনি জানান, মাঠে হার্ট অ্যাটাক করার পর তাকে সিপিআর দেওয়া হয়। তাৎক্ষণিক তিনি নিঃশ্বাস ফিরে পান এবং সাড়া দেন। কিন্তু অ্যাম্বুলেন্সে করে জরুরীভাবে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হলেও পথে তিনি নিস্তেজ হয়ে পড়েন।
ম্যাচ শুরু আগে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন জাকি। মাঠেই তাকে সিপিআর দেওয়া হয়। তাতে সাড়াও দেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, জাকি মাটিতে লুটিয়ে পড়ার পর দেরি না করেই তাকে সিপিআর দেওয়া হয় এবং হাসপাতালে নেওয়া হয়।
এসএ/সিলেট
সিলেট টেস্টে তাওহিদ হৃদয়ের রেকর্ড গড়া ব্যাটিংয়ে হার এড়িয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রানের অবিশ্বাস্য ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসেও ৮২ রান করেন...
সিলেট টেস্ট ড্র হয়েছে। শেষ দিনে আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই খেলা বন্ধ হয়ে যাওয়ায় জয়-পরাজয় ছাড়াই শেষ হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার...
সিলেটে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি ড্র হয়েছে।
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে সিলেট জেলা স্টেডিয়ামে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৮ নভেম্বর) বিকেল...
নগরীতে জমকালো আয়োজন রাজবাড়ী ফুটবল প্রিমিয়ার লীগ সিজন-৩-এর ট্রফি উন্মোচন করা হয়েছে। শুক্রবার রাতে আয়োজিত অনুষ্ঠানে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং...