সিলেটসহ পাঁচ শহরে ভবন নির্মাণের...
ভূমির ছাড়পত্র প্রদান, নকশা অনুমোদন ও ইমারত নির্মাণসংক্রান্ত কার্যক্রম নিয়ে সেবাগ্রহীতাদের বিভ্রান্তি ও ভবিষ্যৎ আইনি জটিলতা নিরসনে নবসৃষ্ট পাঁচটি উন্নয়ন...
ছবি সংগৃহীত
ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ ছিল ঝাপসা। রানওয়ে স্পষ্টভাবে দেখা না যাওয়ায় পাঁচটি ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে নামে।
বিমানবন্দর সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে ফ্লাইট চলাচলে বিঘ্ন শুরু হয়। রাত ১টা থেকে ভোর ৬টার মধ্যে এসব ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।
এ সময় কুয়েত থেকে ঢাকাগামী কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট, জাজিরা এয়ারওয়েজের দুটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে কলকাতায় চলে যায়। পরে রাত সাড়ে ৩টার দিকে দাম্মাম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইটও অবতরণে ব্যর্থ হয়ে কলকাতায় ডাইভার্ট করা হয়।
একই কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই থেকে ঢাকাগামী একটি ফ্লাইট, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়ালালামপুর ও গুয়াঞ্জু থেকে আসা দুটি ফ্লাইট, এয়ার অ্যারাবিয়ার শারজাহ এবং সালাম এয়ারের মাস্কাট থেকে আগত ফ্লাইটগুলো নির্ধারিত সময়ের দুই থেকে চার ঘণ্টা বিলম্বে ঢাকায় অবতরণ করেছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ গণমাধ্যমকে বলেন, ‘ঘন কুয়াশার কারণে কুয়েত থেকে আগত কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট ডাইভার্ট করে কলকাতা পাঠানো হয়েছে।’ তবে বিমানবন্দর সূত্রে অন্য ফ্লাইটগুলোর কলকাতায় অবতরণের বিষয়টিও নিশ্চিত হওয়া গেছে।
এসএ/সিলেট
ভূমির ছাড়পত্র প্রদান, নকশা অনুমোদন ও ইমারত নির্মাণসংক্রান্ত কার্যক্রম নিয়ে সেবাগ্রহীতাদের বিভ্রান্তি ও ভবিষ্যৎ আইনি জটিলতা নিরসনে নবসৃষ্ট পাঁচটি উন্নয়ন...
বিগত ১৬-১৭ বছরে সংঘটিত গুম, খুন, গায়েবি মামলা, রাজনৈতিক নিপীড়ন এবং জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করার...
ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি প্রায় ৯৮ হাজার কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৭৮৬ কোটি মার্কিন ডলার,...
চলতি মাসের শেষ দিকে কর্মসংস্থানের উদ্দেশ্যে মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশের ১০ হাজার কর্মী। তাঁদের মধ্যে এক হাজার থাকবেন ‘জুলাই যোদ্ধা’। এসব কর্মীর...
দেশের প্রতিটি ইউনিয়নের একটি করে প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে সড়কের পাশে কমপক্ষে এক হাজার গাছ রোপণ...