সিলেটসহ পাঁচ শহরে ভবন নির্মাণের...
ভূমির ছাড়পত্র প্রদান, নকশা অনুমোদন ও ইমারত নির্মাণসংক্রান্ত কার্যক্রম নিয়ে সেবাগ্রহীতাদের বিভ্রান্তি ও ভবিষ্যৎ আইনি জটিলতা নিরসনে নবসৃষ্ট পাঁচটি উন্নয়ন...
ছবি সংগৃহীত
সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবসরের তিন বছর আগে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২৪ ডিসেম্বর) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
এর আগে, গত ৪ ডিসেম্বর অবসরের ৩ বছর পার না হওয়া পর্যন্ত সামরিক-বেসামরিক সরকারি কর্মকর্তাদের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেয়ার বিধান কেন অবৈধ হবে না—এ সংক্রান্ত চারটি পৃথক রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সংশ্লিষ্ট আইনজীবীদের যুক্তিতর্ক শুনানি শেষে হাইকোর্ট এ রায় দেন।
রিট আবেদনে বলা হয়, ভোটে অংশ নেওয়ার অধিকার সংবিধানের একটি মৌলিক বিষয়। সরকারি কর্মচারীদের অবসর বা পদত্যাগের পর সংসদ নির্বাচনে ভোটে দাঁড়াতে নিষেধ করা সংবিধানের ২৭ অনুচ্ছেদের মূলনীতি ও সমঅধিকার উভয়ই লঙ্ঘন করে।
গত ২৯ নভেম্বর বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ রিট পিটিশন ও রুলের শুনানি শেষ করেন এবং ‘যেকোনো সময় রায় দেওয়া হতে পারে’ বলে উল্লেখ করেছিলেন।
এসএ/সিলেট
ভূমির ছাড়পত্র প্রদান, নকশা অনুমোদন ও ইমারত নির্মাণসংক্রান্ত কার্যক্রম নিয়ে সেবাগ্রহীতাদের বিভ্রান্তি ও ভবিষ্যৎ আইনি জটিলতা নিরসনে নবসৃষ্ট পাঁচটি উন্নয়ন...
বিগত ১৬-১৭ বছরে সংঘটিত গুম, খুন, গায়েবি মামলা, রাজনৈতিক নিপীড়ন এবং জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করার...
ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি প্রায় ৯৮ হাজার কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৭৮৬ কোটি মার্কিন ডলার,...
চলতি মাসের শেষ দিকে কর্মসংস্থানের উদ্দেশ্যে মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশের ১০ হাজার কর্মী। তাঁদের মধ্যে এক হাজার থাকবেন ‘জুলাই যোদ্ধা’। এসব কর্মীর...
দেশের প্রতিটি ইউনিয়নের একটি করে প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে সড়কের পাশে কমপক্ষে এক হাজার গাছ রোপণ...