রাতারগুল রিসোর্টকাণ্ডে...
সিলেটের গোয়াইনঘাটে রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের ৯...
ছবি সংগৃহীত
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে আটক করেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ এ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। আটকদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় সাইবার সুরক্ষা আইনে মামা দায়ের করে।
পুলিশ জানায়, গোয়েন্দা পুলিশের একটি দল বিমানবন্দর থানাধীন খাসদবির পয়েন্ট থেকে জুয়া খেলার সামগ্রীসহ দুজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে-সুনামগঞ্জ জেলার দিরাই থানার রফিকুল ইসলামের ছলে জসিম আহমেদ, ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার পাছেরকান্দা গ্রামের মৃত হাছেন আলীর ছেলে নূর ইসলাম।
গোয়েন্দা পুলিশের পৃথক আরেকটি দল কোতোয়ালি থানাধীন কানিশাইল জেলা পরিষদ মার্কেটের সামন থেকে জুয়া খেলার সময় আরও চার জুয়াড়িকে আটক করে।
আটকরা হচ্ছে, সুনামগঞ্জ জেলার তাহিরপুরের উত্তর বরদল কাসতাল গ্রামের মৃত মলু হোসেনের ছেলে জজ মিয়া, নবীগঞ্জের চৈতন্য জালালপুর সৈয়দপুরের কালাই মিয়ার ছেলে মো. আলী আহমদ, দিরাইয়ের ভাটিপাড়া গ্রামের মৃত হেদায়েত আলীর ছেলে হুমায়ুন কবির ও ধর্মপাশার সেমাইকোনা গ্রামের মৃত জীবন রায়ের ছেলে মিন্টু রায়।
এসব তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশেল উপ পুলিশ কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, পুলিশের অভিযানে ৬ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হয়েছে। একই সাথে পুলিশের অভিযান অব্যাহত আছে।
এসএ/সিলেট
সিলেটের গোয়াইনঘাটে রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের ৯...
সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের...
সিলেটে সোনালী ব্যাংকের একটি হিসাব থেকে প্রবীণ এক আইনজীবীর অজান্তে ৩৫ লাখ টাকা স্থানান্তরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, ই-ওয়ালেট ও ন্যাশনাল পেমেন্ট সুইচ...
সিলেটের গোয়াইনঘাটে পিকনিক ও শিক্ষা সফরের আড়ালে রিসোর্ট ভাড়া নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভা আয়োজন এবং সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সেখানে...
সিলেটের বিয়ানীবাজারে গৃহবধূ আয়শা বেগম হত্যা মামলায় তার স্বামী সিদ্দিকুর রহমান নাদেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর আসামি ফখরুল ইসলাম ওরফে...