কালীগঞ্জে বিএনপির সমাবেশে চাকসু মামুন

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিলেট-৫ আসনে বিএনপিকে নিরাশ করবেন না

post-title

সংগৃহীত

সিলেট -৫ আসনে বিএনপির সাংগঠনি অবস্থান সম্পর্কে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পূর্ণ  অবগত রয়েছেন, তিনি দলের নেতাকর্মীদের নিরাশ করবেন না বলে আশাবাদ ব্যক্ত করেন সিলেট জেলা বিএনপির প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)। তিনি বলেন,তিন মাস আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে ডেকে নিয়ে যে নির্দেশনা দিয়েছেন, এরপর মহাসচিব কথা বলেছেন তা থেকে বুঝা যাচ্ছে আমাদের ত্যাগের মূল্যায়ন করা হবে। 

শনিবার  বাদ আসর জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ বাজারে   বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। ৯ নং মানিকপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
তিনি আরও বলেন, জকিগঞ্জ - কানাইঘাটে বিএনপি অত্যন্ত সুসংগঠিত ও শক্তিশালী। এ অঞ্চলের মানুষ বিএনপিকে বুকে ধারণ করে। গত ফ্যাসিস্ট সরকারের সময়ে এ অঞ্চলের নেতাকর্মীদের বিরুদ্ধে ১১২ টি মামলা হয়েছিল। শত নির্যাতনেও একটা কর্মী দল ছেড়ে যায়নি। এ অঞ্চলের মানুষের ত্যাগের শেষ নেই।
চাকসু মামুন আরও বলেন, সিলেট-৫ আসন হলো বিএনপির দুর্গ। এ দুর্গ রক্ষা করতে দলীয় প্রার্থী অবশ্যই দিতে হবে। 
তিনি আরও বলেন, অন্তবর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারী মাসে  সংসদ নির্বাচন ঘোষণা করেছে। এরপর থেকেই একটি মহলের ঘুম হারাম হয়ে গেছে। তারা নির্বাচন বানচালের জন্য নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্র রুখতে বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।
স্থানীয় মানিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি  কবির আহমদের  সভাপতিত্বে  ও  সাধারণ সম্পাদক কাওছার আহমদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান,  সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সেলিম,  যুগ্ম সম্পাদক মাসুক আহমদ,আব্দুল্লাহ আল সামন, সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শাকুর, কাউন্সিলর রিপন আহমদ, জেলা যুবদলের সহ সভাপতি শাহীন আহমদ, কানাইঘাট উপজেলা বিএনপির সহ সভাপতি ডা: আব্দুস শহীদ শিকদার, রফিক আহমদ চৌধুরী,  ওয়েছ আহমদ, মহানগর কৃষক দলের সহ সভাপতি নজরুল ইসলাম প্রধান, জেলা কৃষক দলের সদস্য মাহবুবুল আলম, কানাইঘাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার আহমদ বাঙালি, ছাত্রবিষয়ক সম্পাদক রহুল আমিন, কোষাধ্যক্ষ আবুল বাশার,  সাবেক জেলা ছাত্রদল নেতা অ্যাডভোকেট নাসির উদ্দীন সাদিক, কানাইঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান সাচ্চু মিয়া, সাবেক কাউন্সিলর মুরব্বির আহমদ, জকিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল ইসলাম লেইছ, যুবদলনেতা হাসান আহমদ প্রমুখ।

বার্তা প্রেরক
হাসান আহমদ, 
সাংগঠনিক সম্পাদক, জকিগঞ্জ উপজেলা বিএনপি
০১৫৫৮৮৪৩১২৫
Show quoted text

এটেনশন সম্পাদক মহোদয় 
Show quoted text
Show quoted text

Show quoted text
Show quoted text

নিজস্ব প্রতিবেদক