ধোপাদিঘীরপাড়ে ফেরদৌসী’স কেককে ৫০...
নগরীর ধোপাদিঘীরপাড় এলাকায় কেক ও মিষ্টিজাতীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফেরদৌসী’স কেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ...
ছবি সংগৃহিত
সিলেটের জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কে সেনাবাহিনীর তল্লাশি চৌকিতে বালুবাহী একটি ট্রাক থেকে বালুর নিচে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় চশমা ও কিটক্যাট চকলেট জব্দ করা হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে হরিপুর গ্যাস ফিল্ড সেনা ক্যাম্প এলাকায় বিশেষ অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
সেনাসূত্রে জানা যায়, ইনফেন্ট্রি রেজিমেন্টের ২৭ বীর ইউনিটের একটি আভিযানিক দল জাফলং থেকে কেরানীগঞ্জগামী বালুবোঝাই ট্রাকটিকে (ঢাকা মেট্রো-ট ১৪-২৬৩১) চেকপোস্টে থামার সংকেত দিলে চালক ও হেলপার সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। পরে ট্রাকটি সন্দেহজনক মনে হওয়ায় ক্যাম্পে নিয়ে গিয়ে সিভিল শ্রমিকদের মাধ্যমে আনলোড করা হয়।
আনলোড শেষে বালুর নিচে পাওয়া যায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় চশমা ও চকলেট।
জানা যায়, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৪৬ হাজার ৫১২ পিস ভারতীয় চশমা, যার আনুমানিক সিজারমূল্য ৪৬ লাখ ৫১ হাজার ২০০ টাকা। এছাড়া ১৩ হাজার ৯৬৫ পিস কিটক্যাট চকলেট, যার মূল্য প্রায় ৮ লাখ ৩৭ হাজার ৯০০ টাকা। মোট জব্দকৃত পণ্যের সিজারমূল্য দাঁড়িয়েছে ৫৪ লাখ ৮৯ হাজার ১০০ টাকা।
সেনা ক্যাম্প সূত্র আরও জানায়, শনিবার বেলা ১১টার দিকে ট্রাক ও জব্দকৃত সব পণ্য বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর নিকট হস্তান্তর করা হয়েছে।
এসএ/সিলেট
নগরীর ধোপাদিঘীরপাড় এলাকায় কেক ও মিষ্টিজাতীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফেরদৌসী’স কেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ...
সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩৮ লাখ ৫৯ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে...
নগরীর হুমায়ুন রশীদ চত্বর থেকে ৯৫ পিস ইয়াবাসহ সোহেল আহমদ নামে এক ব্যক্তিকে আটক করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। পুলিশের অভিযোগ, আটক সোহেল মাদক ব্যবসার সঙ্গে...
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১৬ লাখ ৬২ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় কম্বল ও চা-পাতাসহ দুজনকে আটক করা হয়েছে। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি...
বিদেশে আত্মগোপনে থেকে যারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি ও নাশকতার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন...