কোম্পানীগঞ্জের অবৈধ বালুপাথর...
সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই নদী ও শাহ আরেফিন টিলা থেকে অবৈধ বালুপাথর উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৮জনকে কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমান আদালত...
ছবি সংগৃহিত
সিলেটের গোলাপগঞ্জে ৬০ রাউন্ড তাজা গুলিসহ দুটি বিদেশী অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) রাত দেড়টার দিকে (শুক্রবার দিবাগত রাত) গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জের রনকেলি নুরুপাড়ার একটি ঝোপঝাড়ের ভেতর থেকে পরিত্যাক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে।
অস্ত্রের মধ্যে রয়েছে ৬০ রাউন্ড তাজাগুলি ও দুটি সচল বিদেশী এয়ারগান। এ ব্যাপারে দুটি জিডি দায়ের করে অস্ত্র ও গুলিগুলো গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাবের গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ২০২৪ পরবর্তীতে সিলেট বিভাগ এবং ব্রাহ্মনবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে অভিযান চালিয়ে র্যাব-৯ ২৫টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৩৩৫৫ গ্রাম বিস্ফোরক ও ১৮টি ডেটোনেটর উদ্ধার করেছে।
এসএ/সিলেট