তারেক রহমানের ৩১ দফা মানুষের কাছে পৌঁছে দিতে গণসংযোগে শওকতুল ইসলাম

post-title

ছবি সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ শওকতুল ইসলাম শকু।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার সর্ববৃহৎ ব্রাহ্মণবাজারসহ স্থানীয় এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মাঝে এই প্রচারণা চালান। এসময় তিনি উপস্থিত জনসাধারণের মাঝে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও গণসংযোগ করে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক রেদওয়ান খান, বিএনপি নেতা শামীম আহমদ চৌধুরী, আলমগীর হোসেন ভূঁইয়া, বর্তমান সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, বিএনপি নেতা সারোয়ার আলম বেলাল,দেলোয়ার হোসেন, ব্রাহ্মণবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিক আহমদ, কাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মুক্তার, ভূকশিমইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই, কুলাউড়া সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মুকিত বুলবুল, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য হারুনুর রশীদ ও কায়সার আরিফ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাওসার আহমদ নিপার, যুগ্ম আহবায়ক মোস্তফা মাহমুদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম রাজন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তানজিল হাসান খান, পৌর ছাত্রদলের আহবায়ক আতিকুল ইসলাম আতিক, ব্রাহ্মণবাজার ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম লাকী, উপজেলা জাসাসের আহবায়ক সাইফুল ইসলামসহ বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। এরআগে গত শনিবার ও রবিবার বিকেলে কুলাউড়া শহরে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের হাতে হাতে ৩১ দফার লিফলেট তুলে দেন শওকতুল ইসলাম শকু।

বিএনপির ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলাম শকু ৩১ দফার লিফলেট বিতরণকালে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি দেশের মানুষের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। সেই বার্তা জনগণের মাঝে পৌঁছে দিতে উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি বাজার ও গ্রাম এলাকায় ঘরে ঘরে লিফলেটসহ ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা শুরু করেছি। গণসংযোগে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি।

এসএ/সিলেট