কমলগঞ্জে কাপ্তান মার্কেটের ভবনে...
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।সোমবার (২৩...
ছবি সংগৃহিত
মৌলভীবাজারের কমলগঞ্জের ডাকাতি মামলায় একজনকে গ্রেফতার করেছে র্যাব-৯ সদস্যরা। র্যাব বলছে সে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) র্যাব-৯ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ (সিপিসি-২, মৌলভীবাজার) ও র্যাব-১০ (সিপিসি-১, ঢাকা)-এর একটি যৌথ আভিযানিক দল রাজধানীর ডেমরা থানাধীন মাতুয়াইল বাদশা মিয়া রোড এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও কমলগঞ্জ থানার ডাকাতি মামলার পলাতক আসামি ছয়দুল ইসলামকে গ্রেফতার করা হয়। তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার দক্ষিণ কানাইদেশী গ্রামের আইয়ুব আলীর পুত্র।
মামলার বিবরণে জানা যায়, গত ৩১ মে রাত ৯টার দিকে শ্রীমঙ্গল থেকে কুলাউড়ার নছিরগঞ্জে নিজ বাড়িতে ফেরার পথে পল্লী বিদ্যুৎ কর্মী অমর জিৎ চন্দ্র পাল (৪২) ও তার স্ত্রী সিএনজিতে ডাকাতদের হামলার শিকার হন। লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় গাছ কেটে রাস্তা অবরোধ করে ১০–১৫ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে যাত্রী ও চালকদের ওপর হামলা চালায় এবং স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ অর্থ লুট করে নেয়।
এ ঘটনায় ভুক্তভোগী অমর জিৎ চন্দ্র পাল বাদী হয়ে কমলগঞ্জ থানায় ডাকাতি মামলা দায়ের করেন (মামলা নং ০১/৭১, তারিখ: ০১/০৬/২০২৫; ধারা ৩৯৫/৩৯৭ দণ্ডবিধি ১৮৬০)।
র্যাব জানায়, মামলার তদন্তের ধারাবাহিকতায় ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আসামিকে চিহ্নিত করা হয় এবং পরবর্তীতে ঢাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা সম্ভব হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর অভিযান অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসএ/সিলেট
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।সোমবার (২৩...
মৌলভীবাজারের রাজনগরে সিএনজি অটোরিকশাচালক মোছব্বির মিয়া হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে চারজন আদালতে...
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় শহর সমন্বয়ক কমিটির (টিএলসিসি) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৬ নভেম্বর) পৌরসভার সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতির...
মৌলভীবাজারে পূর্ববিরোধের জেরে এক ব্যক্তিকে অপহরণ করে মারধর এবং তাঁর বাসায় রিভলবার রেখে অস্ত্র মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তুহিন আহমদ নামে...
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট চরম আকার ধারণ করেছে। ৫০ শয্যার এ হাসপাতালে চিকিৎসকের ৩৩টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র...