দালালের মাধ্যমে গ্রিসযাত্রা :...
উন্নত জীবনের আশায় দালালের মাধ্যমে লিবিয়া থেকে সাগরপথে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছয় যুবক। ভূমধ্যসাগরে প্লাস্টিকের নৌকায়...
ছবি সংগৃহিত
ইসলাম ও পূজা কোনোভাবেই এক হতে পারে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, পূজা আলাদা, সম্পূর্ণ তাদের ধর্মীয় ব্যাপার। আর ঈদ হলো মুসলমানদের খুশির ব্যাপার। এটির সঙ্গে ওটি কখনোই এক হতে পারে না।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে হবিগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে গণসমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন প্রসঙ্গে রেজাউল করীম বলেন, ‘পিআরের ব্যাপারে আমরা বলেছি। দাবি আমরা শেষ পর্যন্ত করতেই থাকবো। তারপরে যদি সরকার না মানে, গণভোটের কথা আমরা বলেছি। আর গণভোটের মাধ্যমে আমরা চাচ্ছি সরকার আমাদের কথা আমলে নেবে। তারপর আমরা সিদ্ধান্ত নেবো। দেশের অবস্থার ওপর নির্ভর করে ব্যবস্থা নেবো।’
গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মহিব উদ্দিন আহমেদ সোহেল। সাধারণ সম্পাদক সামছুল হুদার পরিচালনায় বক্তৃতা করেন মুফতি তাজুল ইসলাম, মাহমুদুল হাসান, মঈন উদ্দিন খান তানভির, আব্দুল মোছাব্বির রুনু, সোলায়মান গাজী প্রমুখ।
সমাবেশে হবিগঞ্জের চারটি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন সৈয়দ রেজাউল করীম। প্রার্থীরা হচ্ছেন হবিগঞ্জ-১ আসনে মুফতি তাজুল ইসলাম, হবিগঞ্জ-২ শেখ হাদিসুর রহমান, হবিগঞ্জ-৩ মহিব উদ্দিন আহমেদ সোহেল ও হবিগঞ্জ-৪ কামাল উদ্দিন। সমাবেশের আগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
এসএ/সিলেট
উন্নত জীবনের আশায় দালালের মাধ্যমে লিবিয়া থেকে সাগরপথে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছয় যুবক। ভূমধ্যসাগরে প্লাস্টিকের নৌকায়...
হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের হয়রানি এবং প্রতারণার অভিযোগে পাঁচজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে...
হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের ছয় দিন পর মায়া রাণী দাশ (৭০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) সকালে নবীগঞ্জ পৌর এলাকার মায়ানগর...
হবিগঞ্জ থেকে রংপুরে বিয়ে করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন এক যুবক। বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই বরপক্ষের দেওয়া প্রায় ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, ৬০...
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহের জন্য বরাদ্দ করা প্রায় চার লাখ টাকার সরকারি ওষুধের হিসাব দিতে না পারার অভিযোগে এক ট্রাকচালক ও তাঁর...