দালালের মাধ্যমে গ্রিসযাত্রা :...
উন্নত জীবনের আশায় দালালের মাধ্যমে লিবিয়া থেকে সাগরপথে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছয় যুবক। ভূমধ্যসাগরে প্লাস্টিকের নৌকায়...
ছবি সংগৃহিত
হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এসময় বিভিন্ন অনিয়ম দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের ডাটা এন্ট্রি এন্ড কন্ট্রোল অপারেটর লতিফা বেগমসহ ৩ জনের নামে নিয়মিত মামলা দায়েরর নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার সকাল থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত শহরের নং পুল এলাকায় অবস্থিত পাসপোর্ট অফিস ও আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়।
জানা যায়- হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসটি দীর্ঘদিন যাবত অনিয়ম দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছ। টাকা ছাড়া এই অফিসে কোন ধরণের সেবাই মিলে না। টাকা দিলে সবই মিলে এইখানে দীর্ঘ দিন যাবত এমন অভিযোগ ভুক্তভোগীদের। বিষয়টি নজরে আসে সেনাবাহিনীর।
এরই প্রেক্ষিতে বুধবার দিনভর অভিযান চালানো হয়। অভিযানকালে অফিসের ডাটা এন্ট্রি এন্ড কন্ট্রোল অপারেটর লতিফা বেগম, কর্মচারি উসমান গনি ও উমেশ পালকে আটক করা হয়।
পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইকুল ইসলাম তাদেরকে সাজা দেয়ার বিধান না থাকায় হবিগঞ্জ সদর মডেল থানার ওসিকে নিয়মিত মামলা দায়ের করার নির্দেশ দেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইকুল ইসলাম বলেন, নিয়মিত মামলা দায়েরের পর তদন্তে আরো কারো নাম আসলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।
এসএ/সিলেট
উন্নত জীবনের আশায় দালালের মাধ্যমে লিবিয়া থেকে সাগরপথে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছয় যুবক। ভূমধ্যসাগরে প্লাস্টিকের নৌকায়...
হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের হয়রানি এবং প্রতারণার অভিযোগে পাঁচজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে...
হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের ছয় দিন পর মায়া রাণী দাশ (৭০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) সকালে নবীগঞ্জ পৌর এলাকার মায়ানগর...
হবিগঞ্জ থেকে রংপুরে বিয়ে করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন এক যুবক। বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই বরপক্ষের দেওয়া প্রায় ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, ৬০...
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরবরাহের জন্য বরাদ্দ করা প্রায় চার লাখ টাকার সরকারি ওষুধের হিসাব দিতে না পারার অভিযোগে এক ট্রাকচালক ও তাঁর...