ধোপাদিঘীরপাড়ে ফেরদৌসী’স কেককে ৫০...
নগরীর ধোপাদিঘীরপাড় এলাকায় কেক ও মিষ্টিজাতীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফেরদৌসী’স কেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ...
ছবি সংগৃহিত
সিলেট নগরীর বিভিন্ন সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে যৌথ অভিযান পরিচালনা করেছে সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট জেলা প্রশাসন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার ও সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম। এ সময় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
অভিযানকালে নগরবাসীর চলাচলের স্বার্থে সিলেটের ঐতিহ্যবাহী ক্বিনবিজ থেকে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের সরিয়ে দেওয়া হয়।
দক্ষিণ সুরমার যমুনা মার্কেটের সামনের অবৈধ স্থাপনাসহ বিভিন্ন সড়ক ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা তাৎক্ষণিকভাবে উচ্ছেদ করা হয়। সিলট নগরীর সকল সড়ক ও ফুটপাত থেকে অবিলম্ব অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়। অন্যথায় নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অবিলম্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানানো হয়।
অভিযানকালে সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ একলিম আবদীন, সহ সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
নগরীর ধোপাদিঘীরপাড় এলাকায় কেক ও মিষ্টিজাতীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফেরদৌসী’স কেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ...
সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩৮ লাখ ৫৯ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে...
নগরীর হুমায়ুন রশীদ চত্বর থেকে ৯৫ পিস ইয়াবাসহ সোহেল আহমদ নামে এক ব্যক্তিকে আটক করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। পুলিশের অভিযোগ, আটক সোহেল মাদক ব্যবসার সঙ্গে...
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১৬ লাখ ৬২ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় কম্বল ও চা-পাতাসহ দুজনকে আটক করা হয়েছে। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি...
বিদেশে আত্মগোপনে থেকে যারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি ও নাশকতার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন...