রাতারগুল রিসোর্টকাণ্ডে...
সিলেটের গোয়াইনঘাটে রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের ৯...
ছবি সংগৃহীত
সিলেট বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর লাক্কাতুরা চা বাগান এলাকার বিমানবন্দর সড়কে ট্রাক, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত হন তিনি।
পুলিশ নিশ্চিত করেছে এ ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহত মো. ফাহাদ মোটরসাইকেল আরোহী ছিলেন। তিনি শাহপরাণ থানার বাহুবল আবাসিক এলাকার আব্দুল হকের ছেলে।
মহানগর পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এসব বিষয় নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। আহতরা হাসপাতালে ভর্তি আছেন। মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নগরীর চা বাগানঘেঁষা বিমানবন্দর সড়কে রাত ১২টার দিকে ট্রাক, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ফাহাদ নিহত হন।
আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর ট্রাক ও অটোরিকশা আটক করা গেলেও চালক পলাতক বলে নিশ্চিত করেন পুলিশের এই কর্মকর্তা।
জানা যায়, একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৫-৩৯৬২) বিমানবন্দরের দিকে এবং ২টি মোটরসাইকেলযোগে (সিলেট মেট্রো ল ১২-৩৩০৭ এবং সিলেট মেট্রো ল ১২-৩৫৫৬) কয়েকজন যুবক আম্বরখানার দিকে আসছিলো।
এসময় লাক্কাতুরা এলাকায় ট্রাক, ওই ২টি মোটরসাইকেল এবং একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক যুবক ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এসএ/সিলেট
সিলেটের গোয়াইনঘাটে রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের ৯...
সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের...
সিলেটে সোনালী ব্যাংকের একটি হিসাব থেকে প্রবীণ এক আইনজীবীর অজান্তে ৩৫ লাখ টাকা স্থানান্তরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, ই-ওয়ালেট ও ন্যাশনাল পেমেন্ট সুইচ...
সিলেটের গোয়াইনঘাটে পিকনিক ও শিক্ষা সফরের আড়ালে রিসোর্ট ভাড়া নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভা আয়োজন এবং সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সেখানে...
সিলেটের বিয়ানীবাজারে গৃহবধূ আয়শা বেগম হত্যা মামলায় তার স্বামী সিদ্দিকুর রহমান নাদেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর আসামি ফখরুল ইসলাম ওরফে...