সিলেটে গোলটেবিল আলোচনা ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

মানবিক উন্নয়ন ও অসহায় মানুষের জীবনমান পরিবর্তনে একসঙ্গে কাজ করবে GRT ও WBS

post-title

তাজিদুল ইসলাম

বাংলাদেশে স্বাস্থ্যসেবা, শিক্ষা, শিশু ও পরিবার সহায়তা, জীবিকায়ন এবং জরুরি মানবিক সহায়তা কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে সিলেটে গোলটেবিল আলোচনা ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় সিলেটের হোটেল ক্রাউন পার্কের তৃতীয় তলায় গ্লোবাল রিলিফ ট্রাস্ট (জিআরটি) এবং ওয়েলবিয়িং বাংলাদেশ সোসাইটির (ডব্লিউবিএস) যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশে সংস্থা দুটির চলমান ও সম্মিলিত কার্যক্রম, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়ন এবং ভবিষ্যতে মানবিক সহায়তা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন পরিকল্পনা ও লক্ষ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনায় স্বাস্থ্যসেবা, শিক্ষার প্রসার, শিশু ও পরিবারের কল্যাণ, কর্মসংস্থান ও জীবিকায়নের সুযোগ সৃষ্টি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মানবিক উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনে দুই সংস্থার মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে গ্লোবাল রিলিফ ট্রাস্ট (জিআরটি), যুক্তরাজ্যের পক্ষে উপস্থিত ছিলেন ফান্ডরেইজিং ম্যানেজার মোহাম্মদ আফরুজ মিয়া, আবদুল সামি, ইমরান আহমেদ, জাফর হোসেন, কাসওয়ারা এসসিয়েদ মোহাম্মদ শাবুও, মিজানুর রহমান আলী, ওমর বেনালি, মোহাম্মদ মনোয়ার হোসেন, আসফাকুর রহমান ও শাক নাবিল আহমেদ।

ওয়েলবিয়িং বাংলাদেশ সোসাইটির (ডব্লিউবিএস) পক্ষে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ মেম্বার মো. মিসবাহুল ইসলাম, মোহাম্মদ আরিফ হোসেন ও মুমেদ আহমেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও অনুষ্ঠানের সঞ্চালক মুশফিকুল ইসলাম শোভন, মিডিয়া ম্যানেজার মো. আবদুল্লাহ, মিডিয়া অফিসার মো. ফরহাদ হোসেন এবং সিলেট বিভাগীয় সমন্বয়ক জুনেদ আহমেদ।

গোলটেবিল আলোচনা ও প্রেস কনফারেন্সে মানবিক উন্নয়ন, সামাজিক কল্যাণ এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান পরিবর্তনে দুই সংস্থার সম্মিলিত প্রচেষ্টা আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

টিএ/ছাতক