কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে ৪০ লাখ...
সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪০ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কসমেটিক, কম্বল, চা-পাতা ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড...
ছবি সংগৃহীত
মহানগরীর চার থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে মোগলাবাজার, দক্ষিণ সুরমা, জালালাবাদ ও এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর বাইপাসগামী সড়কে পেট্রোল ঢেলে টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতার প্রস্তুতিকালে একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জিল্লুর রহমান নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের সিলেট মহানগর ৬ নম্বর ওয়ার্ডের সহসভাপতি। তিনি মহানগরীর এয়ারপোর্ট থানাধীন বাগানবাগিচা এলাকার রোড নম্বর-৩-এর ১৭ নম্বর বাসার মৃত আব্দুল লতিফের ছেলে।
এ ঘটনায় মোগলাবাজার থানায় বুধবার সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধন-২০২৫)-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।
অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন তেলিবাজার-সুনামগঞ্জ বাইপাস এলাকায় জন্মদিন পালনের কথা বলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন কর্মী একত্রিত হয়ে অবস্থান করছিলেন বলে জানিয়েছে পুলিশ। পরে স্থানীয় লোকজনের সহায়তায় দক্ষিণ সুরমা থানা পুলিশ গোয়ালগাঁও এলাকা থেকে মাসুক আহমেদ নামে একজনকে গ্রেপ্তার করে।
তিনি মৌলভীবাজার সদর থানার দিঘীরপার বাজার এলাকার আশরাফ মিয়ার ছেলে। বর্তমানে সিলেট মহানগরীর কোতোয়ালি থানাধীন শেখঘাট এলাকায় সম্রাট নামের এক ব্যক্তির বাসায় ভাড়া থাকেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে, মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে জালালাবাদ থানাধীন আখালিয়া নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. রুহেল মিয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি স্বেচ্ছাসেবক লীগের ৩৭ নম্বর ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে জালালাবাদ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে পুলিশ জানিয়েছে। রুহেল মহানগরীর আখালিয়া সোনালী আবাসিক এলাকার যোগীপাড়ার ২৯ নম্বর বাসার মো. নজির মিয়ার ছেলে।
অপরদিকে, একই রাতে আনুমানিক সোয়া ২টার দিকে এয়ারপোর্ট থানাধীন আম্বরখানার হোটেল পলাশ থেকে মো. দেলোয়ার হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি গোয়াইনঘাট থানার জাঙ্গাইল তোয়াকুল এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। পুলিশের তথ্যমতে, দেলোয়ার কেন্দ্রীয় ছাত্রলীগের ২০১৯ সালের কমিটির সাবেক সদস্য এবং সিলেট জেলা যুবলীগের সক্রিয় কর্মী।
পুলিশ জানায়, গত ১৭ জুলাই সকাল সাড়ে ৬টার দিকে এয়ারপোর্ট থানাধীন পূর্ব শাহী ঈদগাহ টিবি গেট এলাকায় সরকারবিরোধী উসকানিমূলক স্লোগান দিয়ে আয়োজিত ঝটিকা মিছিলে দেলোয়ারের সংশ্লিষ্টতার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ ও তথ্য-উপাত্ত পাওয়া গেছে।
এ ঘটনায় এয়ারপোর্ট থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ডিসি (সিটিএসবি) মো. আফজাল হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ রাজনৈতিক দলের সক্রিয় সদস্য। রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি এবং সরকার উৎখাতের ষড়যন্ত্রে তাদের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এ ছাড়া থানা রেকর্ডপত্র যাচাই করে তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হবে।
এসএ/সিলেট
সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪০ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কসমেটিক, কম্বল, চা-পাতা ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড...
মহানগরীর চার থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। মঙ্গলবার (১৭ নভেম্বর)...
সুরমা নদীর ওপর সিলেটের ষষ্ঠ সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রী...
নগরীতে বাসে অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে অস্ত্রসহ বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের দায়ে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে...