কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে ৪০ লাখ...
সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪০ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কসমেটিক, কম্বল, চা-পাতা ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড...
ছবি সংগৃহীত
সিলেটের জৈন্তাপুর সীমান্ত থেকে উচ্চক্ষমতার ৫০টি বিস্ফোরক, ৪৮টি ডিটোনেটর ও ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বুধবার সকালে বিজিবি সদরদপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ এসব তথ্য জানান। তিনি বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।
বিজিবির এই কর্মকর্তা জানান, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া বিস্ফোরকগুলো উচ্চমাত্রার বিস্ফোরণ ঘটাতে সক্ষম। এসব বিস্ফোরক নাশকতার কাজে ব্যবহারের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
প্রেস ব্রিফিংয়ে সাম্প্রতিক সময়ে বিজিবির বিভিন্ন অভিযানের তথ্য তুলে ধরে লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, এসব অভিযানে ১০টি অবৈধ অস্ত্র, ৪৮ রাউন্ড গোলাবারুদ, ৫০টি পাওয়ার জেল, ৪৮টি ডিটোনেটর ও ৫৯ ফুট ডেটোনেটিং কর্ড উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মাদক ও চোরাই পণ্যও জব্দ করা হয়েছে।
চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, চোরাচালানের হোতাদের তালিকা হালনাগাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে অভিযান চলছে।
এসএ/সিলেট
সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪০ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কসমেটিক, কম্বল, চা-পাতা ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড...
মহানগরীর চার থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। মঙ্গলবার (১৭ নভেম্বর)...
সুরমা নদীর ওপর সিলেটের ষষ্ঠ সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রী...
নগরীতে বাসে অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে অস্ত্রসহ বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের দায়ে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে...