নগরীতে মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ...
নগরীর সোবহানীঘাট এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা বড়িসহ চারজনকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। শনিবার (১০ অক্টোবর) রাত পৌনে ১০টার...
ছবি সংগৃহীত
নগরীর সোবহানীঘাট এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা বড়িসহ চারজনকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। শনিবার (১০ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে আরাফাত আবাসিক হোটেলের একটি কক্ষে এ অভিযান চালানো হয়।
সোমবার (১২ অক্টোবর) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।
আটক ব্যক্তিরা হলেন- নগরীর যতরপুর এলাকার হীরা মিয়ার কলোনীর মো. জানু মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেন, মিরাবাজার উদ্দীপন এলাকার মো. ঈমান আলীর ছেলে মো. কামাল মিয়া, সুনামগঞ্জের শাল্লা থানার ইসলামপুর (শ্রীহাইল) গ্রামের তুরাব আলীর ছেলে মো. নুর আলম এবং সুনামগঞ্জ সদর থানার বালিকান্দি গ্রামের আব্দুস সোবহানের ছেলে মো. গোলাম হোসেন।
এসএমপি জানায়, সোবহানীঘাট পয়েন্টের আরাফাত আবাসিক হোটেলের একটি কক্ষে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলা নম্বর ১৮। এসএমপি জানিয়েছে, আটক চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ/সিলেট
নগরীর সোবহানীঘাট এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা বড়িসহ চারজনকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। শনিবার (১০ অক্টোবর) রাত পৌনে ১০টার...
সিলেটের গোয়াইনঘাটে বহুল আলোচিত যুবদল নেতা বদরুল আলম হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে আমিন মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর)...
নগরীর কাস্টঘর এলাকায় স্ত্রীর ছবি তোলাকে কেন্দ্র করে বিরোধের জেরে হৃদয় কুমার হরিজন (৩৫) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।...
কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৯৬০ কেজি সালফার টুকরাভর্তি একটি পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় জাকির আহমদ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময়...
ফ্যামিলি কার্ডের সুবিধা যাতে প্রকৃত উপযুক্ত পরিবারগুলো পায়, তা নিশ্চিত করতে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি...